দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — TabligerKazKeainaEHorerBoyanWithInteractiveLink
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

_ তাবলিগের কাজ কি? (ছয়) দাওয়াতে তাবলীগ মাকসুদ $ আল্লাহ্‌র দেওয়া জান-মাল নিয়ে আল্লাহ্‌র রাস্তায় বের হয়ে এর সহীহ ব্যবহার শিক্ষা করা । ফযীলত ঃ এই কাজ শিক্ষা করার জন্য প্রথমে-তিন চিল্লা (চার মাস) সময় আল্লাহর রাস্তায় লাগিয়ে এই কাজ শিক্ষা করতে হয়। প্রথমে চার মাস সময় লাগিয়ে এই কাজ শিক্ষা করি এবং মৃত্যু পর্যন্ত এ কাজ করার নিয়্যত করি । তাবলীগের লাভ ৪ ১। সে ব্যক্তির কথার চেয়ে ভাল কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহর পথে ডাকে, নেক আমল করে এবং বলে যে, নিশ্চয় ' আমি মুসলমানদের মধ্য হতে একজন । ২। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি । মানুষের মঙ্গলের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই যে, তোমরা সৎকাজের আদেশ করে. থাক ও অসং কাজে বাধা প্রদান করে থাক এবং আল্লাহ্র উপর ঈমান এনে থাক । ৩। হুজুর (সা.) বলেছেন, খোদার কছম খেয়ে বলছি, তোমার হেদায়েত ও উপদেশ দ্বারা যদি একজন লোকও সৎ পথে আসে তবে তা তোমার জন্য লক্ষ লক্ষ মুদ্বা দান করা অপেক্ষাও অধিক শ্রেষ্ঠ । ৪ । আল্লাহ্‌ তাআলার রাস্তায় ধুলাবালি আর জাহান্নামের ধোয়া একত্রিত হবে না। ৫। কেউ যদি আল্লাহ্‌ তা‘আলার রাস্তায় এক টাকা খরচ করে, আল্লাহ্‌পাক . তাকে সাত লক্ষ টাকা দান.করার ছাওয়াব দিয়ে থাকেন। ৬। আল্লাহ পাকের রাস্তায় বাহির হয়ে যে কোন আমল করবে, আল্লাহ্‌ পারু সে আমলের ছাওয়াবকে ৪৯ (উনপঞ্চাশ) কোটি গুণ বাড়িয়ে দিয়ে থাকেন। ৭ ৷ দাওয়াত ও তাবলীগের জন্য আল্লাহ পাক আরো বলেন, হে নবী! আপনি বলে দিন যে এটাই আমার রাস্তা, আমি মানুষকে জেনে বুঝে আল্লাহ্র দিকে ডাকি । এটা আমার কাজ এবং যারা আমার অনুসারী হবে, উন্মাত বলে দাবি করবে এটা তাদেরও কাজ । ৯1 যারা দাওয়াত ও তাবলীগের মেহনতকে জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে করতে থাকবেন তাদের হাশর নবী ও ছাহাবীদের সাথে অর্থাৎ মুহাজির ও আনছারদের সাথে হবে। ১০ । দাওয়াত ও তাবলীগের কাজের বরকত সমূহ হুজুরে পাক (সা) জন্মের সাথে সাথে বরকত শুরু হয়ে যায়৷ কাজ শুরু করেছেন নুবুওয়াত পাওয়ার পর । যারা এই কাজকে কাজ বানিয়ে করবেন, জিন্দেগীর মাকসুদ বানিয়ে, উদ্দেশ্য বানিয়ে করবেন, তাদেরকে আল্লাহ্‌পাক নিম্নোল্লেখিত বরকতগুলো দান করবেন। ১৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।