১২ তাবলিগের কাজ কি? অনুরোধ জানালে হুজুর (সা.) প্রত্যেক কাজই এখলাছ ও আন্তরিকতার সাথে সম্পর্ব করতে বলেন ৷ এখলাছের সাথে সামান্যতম আমলও অনেক বড় । ২। যে ব্যক্তি এখালাছের সাথে সাথে আল্লাহ্কে রাজী করার নিয়্যতে একটি খুরমা দান করেন । আল্লাহ্ পাক তার ছাওয়াব বাড়িয়ে উহুদ পাহাড় বরাবর করে দেন । (ছাদাকাত) ৩। কোন মুসলিম মাতা তার বাচ্চাকে যদি আল্লাহ্র ওয়াস্তে দুধ পান করায় তার প্রত্যেক ফৌটা দুধের বিনিময়ে একটি নেকী তার আমলনামায় লেখা হয়। ৪। একটি হাঁদীসে আছে আল্লাহ তা'আলা আমলসমূহের মধ্যে সে আমলই কবুল করেন যা একমাত্র আল্লাহ্ পাকের উদ্দেশ্যে করা হয়। (তাবলীগ) ৫ ৷ হাদীসে এসেছে, যে ব্যক্তি আল্লাহ্র ভয়ে কেঁদেছে, এমন কি তার চোখের এক ফৌটা পানিও মাটিতে পড়েছে, কিয়ামতের দিন তাকে. কোন আযাব দেয়া হবে না (ফাঃ যিকির) ৷ একটি হাদীসে আছে, যে চক্ষু আল্লাহ্র ভয়ে ক্রন্দন করে, তার জন্য জাহান্নামের আগুন হারাম । ৭। আল্লাহ্কে রাজি করার নিয়্যতে নিজের থাকার জন্য ঘর তেয়ার করলে, সে ঘর যতদিন থাকবে, ততদিন আল্লাহপাক তার আমলনামায় নেকী দান করবেন। ৮.। হাদীসে বর্ণিত আছে- কিয়ামতের দিন হাশরের ময়দানে এক ঘোষণাকারী উচ্চস্বরে ঘোষণা করবে, যে ব্যক্তি কোন আমলের মধ্যে কাউকে শরীক করেছে, সে যেন আজ তার প্রতিদান তার কাছ থেকেই চেয়ে নেয় । কারণ. আল্লাহ তা'আলা যে কোন প্রকার অংশীদারীত্ব হতে মুক্ত । (মেশকাত) ৯। হুজুর পাক (সা.) এরশাদ করেন- দ্বীনের কাজে এখলাছের প্রতি গুরুত্ব দিবে। এখলাছের সাথে অল্প আমলই যথেষ্ট । ১০! হযরত ওমর (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (সঃ) কে বলতে শুনেছি নিশ্চয় ফলাফল মানুষের নিয়্যত অনুসারে হয় । প্রত্যেক মানুষ তার কাজের ফলাফল আল্লাহ্র নিকট তদ্রপই পাবে যেরূপ নিয়্যত করবে। ১১। হুজুর (সঃ) এরশাদ করেন- আল্লাহ্ তাআলা দুর্বল ব্যক্তিদের উছিলায় এই উম্মতের সাহায্য করে থাকেন। তাদের দোয়া, নামাজ ও এখলাছের বরকতে সাহায্য এসে থাকে । সহীহ্ নিয়্যত হাসিল করার তরীকা £ প্রত্যেক কাজ করার আগে লক্ষ্য ‘ করি যে এতে আল্লাহ্র হুকুম ও হুজুর (সঃ) এর তরীকা ঠিক আছে কিনা এবং তা আল্লাহ্কে রাজী-খুশী করার জন্য করছি কিনা । প্রত্যেক কাজের শেষে এস্তেগফার পড়ি । এর লাভ জানিয়ে অপর ভাইকে দাওয়াত দেই ৷ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।