তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব বললেন-আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি । তার সাথে স্বত:স্ফর্তভাবে এটাও প্রকাশ করলেন যে, আপনার এ আলোচনার দ্বারা আমার অনেক কিছুই জানা হয়ে গেছে। সবশেষে তিনি বললেন-একটি বিষয় আমার অন্তর তো সায় দিয়েছে যে, প্রকৃত ব্যাপারটা তাই হবে, যা আপনি বর্ণনা করেছেন; কিন্তু পারবনা। সেটা হলো-আপনিই বলেছেন এবং আমারও জানা রয়েছে যে, তাবলীগ জামাতের কার্যক্রম সমগ্র দেশব্যাপী যেমনিভাবে হচ্ছে, তেমনিভাবে পাকিস্তানেও হচ্ছে এবং অন্যান্য দেশেও হচ্ছে। অথচ আপনি বললেন-এর কোন সদস্য বা সভাপতি এবং সেক্রেটারী নেই এবং কোথাও এর দফতর নেই, এর জন্য. কোন চাদাও উঠানো হয় না। বিষয়টি বুঝা খুবই কঠিন যে, এ সকল কিছু ব্যতীত এতবড় একটি কার্যক্রম কিভাবে চলতে পারে এবং কিভাবে এর সম্প্রসারণ হতে পারে। আল্লাহ্ তা'আলা এর জবাব তখনই আমার মাথায় ঢুকিয়ে দিলেন। বললাম-বিষয়টি এক্ষুণি আপনার বুঝে আসবে এবং আমি বিশ্বাস করি আমার কথা শুনে-:আপনি সবাইকে আশ্বস্থ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ্ । (আমি বললাম) আপনি বলুন, হিন্দু ধর্মে বিশ্বাসীরা পৃথিবীর কোথায় কোথায় অবস্থান করছে । তিনি বললেন, ভারত, পাকিস্তান, বার্মা, শ্রীলংকা, নেপাল তথা সব দেশেই এবং কম-বেশী চীন, জাপান এবং ইউরোপের দেশগুলোতেও রয়েছে। এরপর বললাম-বোৌদ্ধ ধর্মের লোকেরা কোন কোন দেশে রয়েছেঃ তিনি বললেন-হিন্দুস্থানে তো রয়েছেই, তবে চীন, জাপান, বার্মা এবং তিব্বত ইত্যাদি দেশেও রয়েছে। অত:পর বললাম খৃষ্টান ধর্মের অনুসারীরা কোন কোন দেশে রয়েছে? তিনি বললেন-আমেরিকা, ইউরোপের সকল দেশেই রয়েছে এবং এশিয়া, আফ্রিকারও সব দেশে এদের অবস্থান এমনকি গোটা দুনিয়ায় এমন কোন স্থান নেই যেখানে ওরা নেই । আমি বললাম-ইসলাম ধর্মে বিশ্বাসীরা কোন কোন দেশে অবস্থান করছেঃ তিনি বললেন, এদের অধিকাংশই তো আরব দেশগুলোতে, তবে ৬ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।