তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব আপনি খুবই মনযোগের সাথে শুনে নিন। অত:পর আপনার প্রশ্নগুলো উত্থাপন করুন। ফলশ্রুতিতে আশা করি আপনি প্রশ্নের জবাবগুলো উত্তমভাবে বুঝে নিতে সক্ষম হবেন। এবার আমি নিজের অভিজ্ঞতানুযায়ী হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ)-এর ব্যক্তিত্ব এবং মেওয়াত এলাকায় যেভাবে তিনি এ কাজ শুরু করেছিলেন তার পটভূমি এবং এ কাজের সু-ফলসমূহ উল্লেখ করলাম । অতঃপর ক্রমান্বয়ে অন্যান্য এলাকায় এ কাজ কিভাবে সম্প্রসারিত হল এবং এ কাজের ধারা ও বিশেষ পদ্ধতি এবং তাবলীগী জামাতওয়ালাদের দূর দৃূরান্তে সফরের মাক্সাদ এবং তাদের দিন রাতের প্রোগ্রাম এবং সংঘবদ্ধতা, দাওয়াত এসব কিছুই সে আলোচনায় এ অধম বিশ্লেষণ করতে চেষ্টা করেছে। আলোচনায় এ প্রসঙ্গটাও এসেছে যে, তাবলীগী জামাত কোন নিয়মতান্ত্রিক সংগঠন নয়। নেই এর কোন সদস্য বা রোকন। নেই কোন সভাপতি বা সেক্রেটারী । নেই কোথাও এর দফতর কিংবা রেজিষ্ট্রিখাতা, যার মধ্যে জামাত ও জামাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম লিপিবদ্ধ থাকবে। তাছাড়া এর কোন নির্দিষ্ট ফান্ডও নেই । মোটকথা, আমাদের মসজিদগুলোতে যেমন দিনে পাচ বার নামাযের জামাত হয়ে থাকে, এটিও ঠিক এরূপ একটি জামাত । আমি আমার আলোচনা ঘন্টাখানেকের মধ্য সমাপ্ত করে ফেলেছিলাম । ভদ্রলোক খুবই মনোযোগের সাথে এবং বাস্তবিকই খুব ধ্যানের সাথে কথাগুলো শুনছিলেন এবং কিছু কিছু নোটও করছিলেন। আলোচনা চলাকালে কোন বিষয় তার বুঝে না আসলে বলত-জনাব অমুক বিষয়টি আমি বুঝতে পারিনি আপনি আবারও একটু বলুন । আমিও তার আগ্রহের দিকে লক্ষ্য করে ২য় বার তা বুঝিয়ে দিতাম । ‘এরপর আমি তাকে বললাম-এবার আপনার যা কিছু জিজ্ঞাসা করার করতে পারেন। উত্তর যথাসম্ভব সংক্ষেপে লিখতে শুরু করলেন এবং আমাকে লক্ষ্য করে ৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।