দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলাগা জামাত সম্পর্কে কতিপয্ন প্রশ্ন ও তার উত্তর -মাওলানা মনজুর নোমানী প্রায় পঁচিশ-ছাব্বিশ বছর পূর্বের কথা । তখন আমি বসবাস করতাম লক্ষৌর অন্তর্গত বেলুচপূরা নামক স্থানে । বাড়ির পাশেই মহল্লার রওনক ‘ছিদ্দিকী মসজিদ’টি অবস্থিত ছিল । রমজান মাস ছিল বিধায় সে মসজিদেই আমি এতেকাফ করছিলাম । একদিন সকাল বেলা ৯টা কি ১০টায় এক সাথী ভাই এসে জানালেন-এক ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে চান । মনে হচ্ছে অমুসলিম কোন সরকারী লোক হবেন’ আমি বললাম-তাকে বলে দিন আমি এ সময় বাইরে আসতে পারব না, বরং ভদ্রলোক এখানেই যেন চলে আসেন। ভদ্রলোক আসলেন এবং খুবই বিনম্নভাবে আদবের সাথে কুশল বিনিময়ের পর পরিষ্কারভাবেই বললেন-আমি সি, আই, ডি অফিসে চাকরী করি। যদি আপনি আমায় এজাযত দেন, তাহলে তাবলীগ জামাত সম্পর্কে কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাই । আমি বললাম-আপনি নিঃসংস্কোচে জিজ্ঞেস করতে পারেন- তাবলীগ জামাত সম্পর্কে আমার যেটুকু জানা রয়েছে, সেটুকু আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্‌ । ' ইতিমধ্যে তিনি ব্যাগ থেকে এক খন্ড কাগজ বের করলেন। কাগজটিতে সম্ভবত: ইংরেজীতে তাবলীগ জামাত সম্পর্কে কিছু প্রশ্ব লিখা ছিল। একটি প্রশ্ন করতেই আমি তাকে বললাম-আপনার যত প্রশ্ন রয়েছে সবগুলোই উল্লেখ করুন । এবার তিনি আরো কিছু প্রশ্ব উত্থাপন করলেন। আমি বললাম, সর্বপ্রথম তাবলীগী জামাতের কিছু ইতিহাস এবং এ কাজের বিশেষ অবস্থা ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা সঙ্গত মনে করছি। সেগুলো ১৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।