তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব অনুযায়ী এ কথাগুলোই বলার চেষ্টা করেন । (এ সিলসিলাই তাদের মাদ্রাসা এবং বিদ্যা পীঠ) তাবলীগী এ সফরে সাধারণতঃ প্রত্যেক ব্যক্তি স্বীয় খরচ নিজের সার্থানুযায়ী নিজেই বহন করে থাকেন। তাদের কেউ কেউ পরকালীন সাওয়াব লাভের প্রত্যাশায় হাজার-লক্ষ টাকা খরচ করে প্লেন কিংবা জাহাজ যোগে দূরদেশ পর্যন্ত সফর করে থাকেন। অনেকেই সফর করে থাকেন বাস, ট্রেন ইত্যাদিতে । আবার অনেককেই আল্লাহ্ সে সামর্থ দেননি বিধায়, যৎসামান্য ছামান মাথায় করে মাসের পর মাস পায়ে হেঁটে সফর করেন। আল্লাহ্র এ বান্দাদের সফরে সাধারণতঃ রাত্রি যাপনের স্থান হয় আল্লাহ্র ঘর মসজিদ কিংবা খোদার দেয়া যমীন । যাদের মুখ দিয়ে ঠিকমত কালেমায়ে তাইয়্যেবা উচ্চারিত হয় না, তারা কালেমা এবং তার সাথে নামাযের অনুশীলন করেন। যারা কুরআন শরীফ পড়তে জানেন না তারা সাথীদের কাছ থেকে কুরআন শরীফ শিখেন । নফল ইবাদত এবং যিকিরের অভ্যাস করেন। সৎ চরিত্র গঠন, অন্যের খিদমত, নিজে না খেয়ে অপর ভাইয়ের প্রতি এহসান এবং একরামের অনুশীলন করেন। নিশুতি রাতে উঠে আল্লাহ্র দরবারে তাওবা এবং রোনাজারীকারীদের ইস্তেগফার ও ক্রন্দনের হালাত দেখে তাদের অন্তরেও আকলাংখার জোয়ার আসে এবং তারাও 'এ দৌলত অর্জনে প্রচেষ্টায় লেগে যান। অতঃপর অনেককেই আল্লাহ্ সে অমূল্য নেয়ামত দান করে থাকেন। এ সকল বিষয় সম্পর্কে তারাই জ্ঞাত, জামাতের সাথে যাদের সম্পর্ক গড়ে উঠেছে এবং যারা এদের সাথে সময় দিয়ে সৌভাগ্যবান হয়েছেন। একমাত্র আল্লাহ্ই ভাল জানেন তার (হযরত মাওলানা ইলিয়াস [রাঃ]) এ দাওয়াত, মেহনত ও তাবলীগী প্রচেষ্টার ফলে কত-শত লক্ষ-কোটি বান্দার কলুষিত জীবন সিরাতে মুস্তাকীমের সঠিক ও সুন্দর পথে এসেছে। ১৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।