তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাশ- ঈমানী গুণাবলী, ঈমান.ওয়ালা জীবন এবং দাওয়াতকে ব্যাপক ও প্রসার করার মানসে জামাতরূপে দূর-দূরান্তে সফর, হিজরত, এ পথে স্বীয় আরাম-আয়েশ, সময় ও মাল কুরবানী করাকে স্বীয় জীবনের একটি বিরাট অংশ হিসেবে মেনে নিতে হবে। বিশেষ করে নির্দিষ্ট দিনগুলোতে এ সকল বিষয় নিয়েই ব্যস্ত থাকবে এবং দূরে থাকবে এমন সব বিষয় থেকে যেগুলো না দ্বীনের জন্য উপক্ষারী না দুনিয়ার জন্য, যদিও সেগুলো বৈধ হোক না কেন। তাদের সর্বশেষ কথা হচ্ছে-এ সকল মিশন এবং জীবনের সকল কার্যক্রম একমাত্র আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি এবং পরকালের সাওয়াবের জন্যই যেন হয়। পার্থিব কোন লক্ষ্য উদ্দেশ্য কিংবা উপকার লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। জীবনের সকল চেষ্টা-প্রচেষ্টার ফলে অবস্থা যেন এরূপ দীড়ায় ‘আমার নামায, আমার কুরবাণী, আমার জীবন, আমার মরণ বিশ্ববিধাতা আল্লাহ্রই জন্যে । যার কোন শরীক. নেই । এজন্যেই আমাকে নির্দেশ দেয়া হয়েছে এবং আমিই সর্বপ্রথম আনুগত্য স্বীকারকারী’। (সূরা-আন'আম, আয়াত-১৬২) তারা তাদের ক্রমধারায় কোন শাইখের হাতে বাইয়াত হওয়া, কোন সিলসিলার সাথে সম্পৃক্ত হওয়া, কোন জামাত বা দলের সদস্য বা সহযোগী হওয়া, অথবা কোন বিশেষ ফেক্হী মত কিংবা সুফিয়ানা পন্থা অবলম্বনের দাওয়াত দেন না, বরং উপর থেকে জোর তাকিদ দেয়া হয় এ ধরনের পদ্ধতি অবলম্বন থেকে বেঁচে থাকতে এবং বলা হয়-শুধু আল্লাহ, রাসূল, দ্বীনী যিন্দেগী এবং দ্বীনী দাওয়াতের মেহনতের দিকে মানুষকে আহ্বান করতে । আমি (লেখক) বার বার হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ)-এর মুখ থেকে নিজ কানে শুনেছি । তিনি জোর তাগিদ দিয়ে বলতেন-তোমরা দ্বীনি দাওয়াতের এ মেহনতী কাজে আমার ব্যক্তিত এবং আমার নাম উল্লেখ না করার চেষ্টা করবে। মোদ্দাকথা তাবলীগ জামাত যেখানেই থাক, তারা উপরোল্লেখিত বিষয়াবলীর উপরই তাদের দাওয়াতী কাজ চালিয়ে থাকেন। জামাতের আহলে ইলম হযরতগণ এই বিষয়গুলোই স্বীয় ইল্মী পদ্ধতিতে বলে থাকেন অন্যান্য যাদের লিখা-পড়া কম, তারা স্বীয় জ্ঞান ১২ www.eelm.weebly.com
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.