তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সুন্বতের উসূল অনুযায়ী সে সময়ের উলামায়ে হক হযরত মাওলানা কাসেম নানুতুবী (রাহঃ) এবং মাওলানা আবদুল হক মুহাদ্দিসে দেহলভী (রাহঃ) তাফসীরে হককানী ইত্যাদি দ্বারা জবাব দিয়েছেন। প্রকাশ থাকে যে, এ সকল সমস্যার জবাবাদী মূলতঃ আসল দ্বীন নয়, এগুলো নিজ নিজ সময়ের ইলমে কালাম । [আকায়িদ শান্তর] অতঃপর আমাদের যুগেও বিশেষ পরিস্থিতি সৃষ্টি করেছে। কিছু নতুন রাজনৈতিক সামাজিক সমস্যা সৃষ্টি করেছে। হয়েছে কমিউনিজমের ন্যায় নাস্তিক্যবাদী জীবন পদ্ধতির উদ্ভব। এগুলো সম্পর্কে এ যামানার ইসলামী দার্শনিকগণ নিজ নিজ পদ্ধতিতে জবাব দিয়েছেন। কিন্তু পূর্বেই বলা হয়েছে, এ সকল ইলমে কালাম, আসল দ্বীন নয় এবং না একথা বলা যাবে যে, এসব সঠিক এবং সত্য ও সকল ভুল ভ্রান্তিমুক্ত ৷ মোটকথা, তাবলীগ জামাত আসল দ্বীনের দাঈ, জাতীয় সমস্যা কিংবা ইলমে কালাম তাদের মূল টার্গেট নয় । উন্ৰারোক্ত বিশ্লেষণের পর আশা করি বুঝতে সহজ হবে যে, জামাতে ইসলামীর যেসব সদস্য তাবলীগের দাওয়াতের উপর উপরোল্লিখিত প্রশ্ন উত্থাপন করেন; তারা ‘আসল দ্বীন’ এবং ইলমে কালাম ‘সাময়িক ও জাতীয় সমস্যাবলীর’ পার্থক্যটাই বুঝেন না। আসল ঘটনা হল-তাবলীগ জামাতের মুরুব্বীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আসল দ্বীনের খেদমত দাওয়াতকে স্বীয় জীবনের মূল লক্ষ্যবস্তু বানিয়েছেন। তাদের আহবান শুধু এই-‘হে ঈমানদারগণ! তোমরা ঈমান আন এবং হে-ঈমানদারগণ! পরিপূর্ণর্ূপে ইসলামে প্রবেশ কর’ জামাতের মুরুব্বীদের বক্তব্য শুনে প্রত্যেক ব্যক্তিই এই বাস্তবতা বুঝতে সক্ষম হবেন । যদি বুঝতে আগ্রহী হোন এবং কেউ যদি স্বচোখে উপরোক্ত বাস্তব সত্যটি প্রত্যক্ষ করতে চান, তিনি তা দেখতে পারেন তাবলীগের মুরুব্বীদের সাথে কাজে শরীক হয়ে । ৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।