তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব ' এ প্রসঙ্গে সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল-তাবলীগী কার্যক্রমের বুনিয়াদ কুরআন, হাদীস এবং ইসলামী ইতিহাসের আলোকে অর্জিত এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে, বর্তমান বিশ্বে উন্মতে মুসলিমার ব্যক্তিগত ও জাতীয় পর্যায়েও যে সকল সমস্যাবলী রয়েছে, তার মূল কারণ হলো-অধিকাংশ উন্মত আজ হাকীকী ঈমান বিল গাইব এবং ঈমানী যিন্দেগী থেকে বহু দূরে সরে পড়েছে, যা আল্লাহ্র সাহায্য ও সুদৃষ্টি প্রাপ্তির পূর্বশর্ত । আর উম্মতের মাঝে খোদা বিমুখতা এবং আখিরাত সম্পর্কে উদাসীনতা ছেয়ে গেছে, যা যুগে যুগে আম্বিয়ায়ে কিরামের উন্মতদের জীবনে পৃথিবীতেই ধ্বংস ও লাঞ্চনা ডেকে এনেছে । উম্মতের বর্তমান পরিস্থিতিই আজ অন্যান্য জাতিগুলোকে ইসলামের দাওয়াত গ্রহণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে ।' সাথে সাথে এ বিশ্বাসও তাবলীগী কার্যক্রমের বুনিয়াদ যে, এ পার্থিব জীবনের সকল সমস্যা অপেক্ষা পারলৌকিক সমস্যা লক্ষ গুণ অধিক গুরুত্বপূর্ণ বিষয় । কিন্তু আজ অবস্থা এই দাড়িয়েছে যে, পার্থিব সমস্যাবলী নিয়ে ভাববার মানুষের কোন অভাব নেই । প্রত্যেক ব্যক্তি কোন না কোন দিক দিয়ে এতে জড়িয়ে আছে এবং এর জন্য সর্বদা মাথা ঘামাচ্ছে। কিন্তু আকাশ শুধু অশ্রু বর্ষণ করছে। মোটকথা, তাবলীগ জামাতের মুরুব্বীগণ এ বিশ্বাসকে বুনিয়াদ বানিয়েই নিজের সকল প্রচেষ্টা এদিকে ব্যয় করছেন যে, উন্মতের মাঝে ঈমান, ঈমানওয়ালা যিন্দেগী এবং আখেরাতের ফিকির ব্যাপক করার সর্বাত্মক প্রচেষ্টা চালান হোক, তাদের নিকট উম্মতের সকল মুশকিলাত ও সমস্যা সমাধানের এটাই রাজপথ । এপথ ছাড়া সকল প্রচেষ্টা-তদবীরে উম্মতের সফলতা ও উত্তরণের কোন আশা নেই । কিন্তু যে সকল ব্যক্তি দল বা মুসলমান পার্থিব সমস্যাবলীর সমাধান করার জন্যে সাধারণত: রাজনৈতিক, জাতীয় ও শ্ৰেণীগত দল গঠনের পথ পদ্ধতির মাধ্যমে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন-মুসলিমলীগ, মুসলিম মজলিস, জমীয়তুল উলামা, জামাতে ইসলামী, ৫৪ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।