দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব তাবলাগা জামাত এবং জামাতে ইসলামা এ পুস্তকে ইতিপূর্বেই উক্ত শিরোনামে একটি নিবন্ধ পাঠকবর্গ পড়েছেন, যাতে ছিল এক ব্যক্তির সুদীর্ঘ চিঠি । সে চিঠিতে জামাতে ইসলামীর পক্ষ থেকে তাবলীগ জামাত এবং তার কার্যক্রমের ব্যাপারে কৃত প্রশ্নাদি উল্লেখ করা হয়েছে এবং আমি (লেখক) আল-ফুরকানের সম্পাদকের পক্ষ থেকে তার জবাব দিয়েছি। আমার জবাবের সার কথা ছিল-তাবলীগ জামাতের আকাবিরগণের উসূল হচ্ছে-প্রশ্নুকারীদের প্রশ্ন এবং অপবাদের জবাবে সময় নষ্ট করা যাবে ন্যু, কেবল এতটুকু চেষ্টা করা হবে, যাতে অভিযোগকারীগণ দ্বীনের এ মেহনত এবং প্রচেষ্টায় শরীক হয়ে এ কার্যক্রম নিজের চোখে দেখে নিতে পারেন। আল্লাহ্‌ তা'আলার ফযল ফরমে এতটুকু আশাবাদী হওয়া উচিত যে, যদি সেসব ভাইয়েরা মুখলিস হন, তাহলে তাদের সকল প্রশ্নাদি এবং অভিযোগ এমনিতেই দূর হয়ে যাবে। আল ফুরকান পত্রিকায় এ কথাগুলো অত্যন্ত বিস্তারিতভাবে লিখা হয়েছে । আমার নিকট জামাত এবং এর আকাবিরগণের উসূলের ভিত্তিতে চিঠির জবাব এতটুকুই ছিল। কিন্ত কোন কোন ভাই লিখেছেন, তাদের প্রশ্নের জবাবে কিছু লিখা প্রয়োজন এবং এর দ্বারা ফায়দাই হবে ইনশাআল্লাহ । তাই নিজের অভিজ্ঞতা অনুযায়ী ক’টি লাইন লিখে দেয়ার চেষ্টা করছি । উল্লেখিত চিঠিতে জামাতে ইসলামীর যে প্রশ্গুলো লিখা হয়েছিল, তার সারকথা ছিল নিম্নরূপঃ তাবলীগ জামাত মূলত: মুসলমানদের ব্যক্তিগত ও জাতীয় কোন সমস্যা; চাই সেটা রাজনৈতিক হোক বা সামাজিক সেগুলোর সাথে তাদের কোন সম্পর্ক নেই । বাতিল চিন্তা-ধারা এবং কুফুরী জীবন-পদ্ধতি দ্বারা যারা মানব সমাজকে পূর্ণরূপে গ্রাস করে নিয়েছে। তাদের ব্যাপারেও তাবলীগীদের কোন চিন্তা নেই । এছাড়া কোন কোন উক্তি তো সে প্রশ্রে এমনও ছিল, যা শুধুই অপবাদ ও অজ্ঞানতার ফসল । (৫4১) www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।