তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সবশেষে তাবলীগের সাথে সম্পর্ক রাখার তৌফিক আল্লাহ্ তা'আলা যাদেরকে দিয়েছেন, তাদের খিদমতে আরয, আপনাদের দৃষ্টি শুধু এতেই নিবদ্ধ হওয়া চাই যে, আপনার কাজ এবং আপনার দ্বীনী মেহনত শুধু আল্লাহ্র সস্তুডি এবং আখিরাতের প্রতিদানের জন্য । আপনার কোন কথাই যেন শরীয়তের খেলাফ না হয় এদিকে বিশেষ লক্ষ্য রেখে সর্বদা নিজের হিসাব রাখবেন । যদি আপনার জন্য এ কাজটুকু নসীব হয়, তাহলে সমস্ত পৃথিবীও যদি আপনার বিপক্ষে দাড়ায় এবং কাফের নাস্তিক প্রভৃতি খেতাব দিতে লেগে যায়, তাহলেও আপনার কিছু যাবে-আসবে না । আপনার প্রতিপালক আপনার উপর সন্তুষ্ট এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ আপনার প্রতি খুশী থাকবে । এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে। আর যদি খোদা না করুন আপনার নিয়তে গোলমাল থাকে । পার্থিব কোন মাকসাদ কিংবা নফসের জয্বায় পড়ে তাবলীগের কাজ করে থাকেন । অথবা অসাবধানতা ও বেপরোয়া মূর্খতা ও অনভিজ্ঞতার কারণে আপনি তাবলীগে যেয়ে গলদ কথা-বার্তা আলোচনা করেন, (যেমন কখনো কখনো কোন লোককে দেখা গেছে) তাহলে কখনো আপনার জন্যে তা কল্যাণ বলে আনবে না । এ অবস্থায় যদি সমস্ত পৃথিবী আপনার উপর বিশ্বাসী হয়ে যায় এবং আপনার গলায় প্রসংশার ফুলের হারও দেয়া হয়, তাতেও স্বয়ং আপনার পরিণাম ভাল নয়। আল্লাহ্ তা'আলা আমাদের সকলকে ইখলাস দান করুন এবং স্বীয় ইসলাহ ও নাজাতের ফিকির আমাদের কৃলবে প্রবল করে দিন। তার বিশেষ দয়া ও রহমত দ্বারা আমাদের হিফাজত এবং সংশোধন নসীব করুন । আমীন। ৫২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।