দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত ' ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সুযোগ হলে জামাতের সাথে দূরে অথবা কাছে পায়দল ও সওয়ারীর উপর আরোহণ করে সফর করতে হবে। এই জামাতই যেন ভ্রাম্যমান বিদ্যাপীঠ ও খানকাহ এবং দাওয়াত ও তাবলীগের কাফেলার ন্যায় হয়ে যায়। এর ফলে দ্বীনের পথে কষ্ট বরদাশত করা এবং নিজের উপার্জন থেকে খরচ করার অভ্যাস সৃষ্টি হবে এবং দ্বীনের মধ্যে মজবুতী আসবে। তাবলীগী জামাতের সাথে সম্পৃক্ত প্রত্যেক ব্যক্তি স্বীয় অভিজ্ঞতা অনুযায়ী জানেন যে, তাবলীগী ইজতিমা এবং তাবলীগী সফরে বিশেষ করে তাদেরকে এ সব বিষয়েরই দাওয়াত দেয়া হয় এবং এগুলোর প্রতি গুরুত্ব দেয়া হয়। যে সকল জামাত কোন ইজতিমা থেকে বা তাবলীগী মারকায থেকে রওয়ানা হয়, তাদেরকে খোলাখুলিভাবে এ বিষয়গুলোরই হেদায়াত দেয়া হয় ং কাৰ্যপদ্ধতি বাতলে দেয়া হয় । এতে আশা করা যায়, দ্বীন এবং আহলে দ্বীনের ইসলাহের ফিকির তার অন্তরে ইন্শা আল্লাহ্‌ অবশ্যই সৃষ্টি হয়ে যাবে এবং অধিকাংশের বেলায় হয়ও তাই । চিন্তার বিষয় যে, এ সকল কথা ও কাজ কি কাফের এবং রাসূলের দুশমনেরা কখনো করবে? বেরেলী সিলসিলার যে সকল মৌলভী সাহেব তাবলীগের এ কার্যক্রমকে কুফরী, গোমরাহী এবং এ জামাতকে কাফের এবং রাসূলের দুশমনের জামাত বলেন, তাদেরকে আল্লাহ্‌র হাতে সোপদ করে দেয়া উচিত । কিন্তু যারা সাধাসিধে অনভিজ্ঞ মুসলমান তাদের এ সকল প্রোপাগান্ডায় জড়িয়ে পড়ছে তারা নিঃসন্দেহে করুনার পাত্র । তাদের জন্য দিল থেকে প্রার্থনা করা উচিত এবং ইখলাস ও সহমর্মিতার সাথে চেষ্টা করা উচিৎ যে, তারা যেন দিনল্পীর মারকাযে যেতে পারে এবং সেখানে গিয়ে তাবলীগের কার্যক্রম এবং তাবলীগ করনেওয়ালাদের হাল-অবস্থা আল্লাহ্র দেয়া চক্ষু দিয়ে তারা দেখে আসে যে, তারা কি বলে এবং কি করে। অথবা কমপক্ষে পার্শ্ববর্তী কোন এলাকায় অনুষ্ঠিতব্য কোন ইজতিমায় শরীক হয় । ইনশাআল্লাহ তাহলে তারাও আপনার সাথে দ্বীনের এ খিদমত ও দাওয়াতে স্বীয় ইসলাহের ফিকিরে লেগে যাবে । ৫১ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।