দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব এই উদ্দেশ্যের ভিত্তিতে জামাতের এক বিশেষ আমলী প্রোগ্রাম রয়েছে। তন্ুধ্যে নিম্নে ক’টি বিষয়ের প্রতি বিশেষ করে অধিক গুরুত্বারোপ করা হয় । (১) ইসলামের সর্বপ্রথম ভিত্তি কালেমায়ে তাইয়েবাহ এর উপর যেন ঈমান নসীব হয়ে যায়। এ কালেমার মাহাত্ম্য গুরুত্ব পুরোপুরি অন্তরে এসে যায়। এতে যে বাস্তবতা নিহিত রয়েছে, তার উপর অন্তরে বিশ্বাস নসীব হয়ে যায় এবং নিজের জীবনকে এরই ছাচে যেন ঢেলে সাজানো যায় । (২) নামায যেন জীবনের একটি অঙ্গে পরিণত হয়। একে যথাসম্ভব সঠিকভাবে এবং উত্তম থেকে উত্তমভাবে আদায়ের প্রতি গুরুত্্‌ দেয়া হয় । এতে বরাবর উন্নৃতি (বাহ্যিক আধ্যাত্মিক অবস্থাগত ও পরিমাণগত) হতে থাকা এবং তা হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত তরীকায় আদায় করার ফিকির ও প্রচেষ্টা যেন চলতে থাকে। (৩) প্রত্যেক ব্যক্তি যেন নিজের প্রয়োজন মাফিক দ্বীন শিক্ষা করা জরুরী মনে করে এবং শিখার ফিকির ও চেষ্টা করতে থাকে । (8) আল্লাহ্র যিকির-ফিকির যেন (যার মধ্যে কুরআন তিলাওয়াত, দুআ, ইস্তেগফার, দরূদ শরীফ ইত্যাদি শামিল) আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় কিংবা কমপক্ষে সকাল সন্ধ্যার ওযীফা বনে যায় । (৫) আমাদের আখলাক-চরিত্র এবং আমাদের সামাজিকতাকে যেন হুযুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরীকা মত হয়ে যায় । যার সারমর্ম হচ্ছে-আমরা যেন যথাসাধ্য আল্লাহ্র বান্দাদের খেদমত এবং শাস্তি পৌছানোর ফিকির করি এবং আমাদের পক্ষ থেকে যেন কারো হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন কারো ক্ষতি বা কষ্ট না হয় । | (৬) আমাদের কার্যক্রম শুধু আল্লাহ্র সন্তুষ্টি অর্জনের জন্য । আমরা এ বিষয়টিকে অভ্যাসে পরিণত করি এবং এর অনুশীলন করি। (তাবলীগী পরিভাষায় এটাকেই ইখলাস এবং তাছহীহে নিয়্যত বলা হয়) (৭) সর্বশেষ কথা হচ্ছে, উপরোল্লিখিত ৬টি বিষয় নিজের ভিতর সৃষ্টির অনুশীলনের মাধ্যমে ক্রমশ: এগুলোর উন্নয়ন ও উন্নতির চেষ্টা করতে হবে এবং অপর ভাইকে এ বিষয়গুলোরই দাওয়াত দেয়া ও উৎসাহিত করার জন্য ৫০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।