তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব লাভ করেন ৷ যারা উন্মতে মুসলিমার ইসলাহ; বিশেষ করে জনসাধারণ ও একটি আন্দোলনের আকারে প্রচেষ্টা শুরু করেন । তখন বেরেলী গ্রল্পের প্রধান, আলা হযরত(?) মাওলানা আহমদ রেজা খান বেরলভী । কুফুরী ফতোয়ার জান্ডা হাতে নিজের সৈন্য-সামন্ত নিয়ে কাতার বেধে দাড়িয়ে গেলেন । তারই এক নিকটতম শাগরেদ (তিনি তার খলীফাও ছিলেন) গর্বের সাথে লিখেছেন যে, আ‘লা হযরত প্রায় একশত পুস্তক ‘নদওয়াতুল উলামার' বিরুদ্ধে তাদেরকে প্রতিহত করতে ও কুফুরী ফতোয়া দানে লিখেছেন এবং এ আন্দোলনকে সফল করে তিনি ক্ষান্ত হয়েছেন । (রেজা স্থৃতিচারণ) নদওয়াতুল উলামার দায়িত্শীলদের পক্ষ থেকে শুরুর দিকে জবাব দেয়া হয়েছে এবং বলা হয়েছে, যে সকল বিষয়ের উপর ভিত্তি করে আমাদের উপর কুফুরীর ফতোয়া প্রদান করা হয়েছে, আমরা সেগুলো থেকে নিঃসন্দেহে ' মুক্ত । আমরা তাওহীদ, রিসালাত, আখিরাত, কুরআন মজীদ এবং প্রয়োজনীয় দ্বীনের সকল বিষয়ের উপর ঈমান রাখি এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী । কিতু তারপরও কুফরী ফতোয়ার মেশিনগানের গোলাবর্ষণ বরাবর অব্যাহত রইল । এ সকল অভিজ্ঞতা আমাকে এ বিষয়ে দৃঢ় প্রত্যয়ী করেছে যে, এ সকল বেরেলী পদ্থীাদের জবাব দেয়া আর সাফাই গাওয়ার প্রচেষ্টা অনর্থক, বরং তাবলীগী কাজ করনেওয়ালাদের উচিত ইখলাসের সাথে শুধু আল্লাহ্র সত্তুষ্টি এবং পরকালের প্রতিদানকে মূল লক্ষ্য বানিয়ে নিজের ইসলাহ্ এবং দ্বীন ও উম্মতের কাজ বরাবর করতে থাকা আল্লাহ্ তাআলা যার তৌফীক এনায়েত করেছেন এবং ধর্মীয় সুক্ষ দৃষ্টিতে যার সঠিক ও মকবুল হওয়াতে কোন সন্দেহ হতে পারে না, যার নিকট কুরআন ও সুন্নাহর জ্ঞান রয়েছে এবং যে তাবলীগ জামাতের উসূল এবং কার্যক্রম সম্পর্কেও ভালভাবে জানেন । তাবলীগ জামাত এবং তার কার্যক্রমের মাক্সাদ এ টুকুই যে, ‘উম্মতে মুহাম্মদীর মাঝে ঈমানওয়ালা যিন্দেগী ব্যাপক হয়ে যাক ।' www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।