তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব হযরত মাওলানা রশীদ অহমদ গাঙ্গুহী (রাহঃ), হযরত মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবী (রাহঃ) এবং তাদের পরবর্তী হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রাহঃ) প্রভৃতি আকাবিরে উলামায়ে দেওবন্দ ও আকাবিরে ইসলাহের জন্যে নিজেকে উৎস্বর্গ করেছিলেন। নিঃসন্দেহে এ সকল হযরত এবং তাদের বন্ধু বান্ধবগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আনিত দ্বীনের আনুগত্যশীল সিপাহসালার এবং সৈনিক ছিলেন। তাদের হৃদয়, যবান এবং কলম তথা সকল কিছুর প্রচেষ্টা এই উদ্দেশ্যে ছিল যে, উন্মতে মুহান্মদী শয়তানী প্রভাব ও বিষক্রিয়া থেকে নিজেকে রক্ষা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে চলুক এবং তীর নক্শে কদমের অনুসরণ করুক । [তাদের এ পরিশ্রমের ফল আজ শুধু এ ভারত উপমহাদেশেই নয়, বরং প্রাচ্যে এবং পাশ্চাত্যে প্রত্যেক দৃষ্টিবানদের দৃষ্টি আকর্ষণ করেছে ৷] কিন্তু কুফুরী ফতোয়াদানের ঠিকাদার এ সকল প্রবৃত্তি পুজারী (যারা জেনে হোক কিংবা না জেনে নিঃসন্দেহে শয়তানের চেলা) এ সকল মহামনীষীদের বিরুদ্ধেও প্রোপাগান্ডা ছড়িয়েছে যে, (নাউযুবিল্লাহ) এরা রাসূলের দুশমন । তাদের প্রতি এরূপ আক্বীদা এবং এ অপবাদ চাপিয়েছে যেগুলো সম্পর্কে-এ সরুল মনীষীগণই বার বার লিখেছেন যে, যে ব্যক্তি এ ধরনের আকীদা বা বিশ্বাস রাখবে এবং এ সকল কথা বলবে বা লিখবে সে ইসলাম থেকে খারিজ । অতঃপর উলামায়ে দেওবন্দের পক্ষ থেকে বাড়াবাড়ি ছাড়াই হাজারো লক্ষ বার লেখা ও বক্তৃতার মাধ্যমে এর বাস্তবতা প্রকাশ করা হয়েছে এবং এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে, যার পর কারো জন্যে খারাপ ধারণাতো দূরের কথা বরং সন্দেহপ্রবণ হওয়ারও কোন অবকাশ নেই । কিন্তু এই কুলাঙ্গারদের আচরণে আজ পর্যন্ত সামান্য পরিবর্তন আসেনি । এমনিভাবে এখন থেকে প্রায় ৮০ বৎসর পূর্বে যখন হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গঞ্জমুরাদাবাদী (রাহঃ)-এর বিচক্ষণ খলীফা হযরত মাওলানা মুহাম্মদ আলী মুঙ্গীরী (রাহঃ)-এর দাওয়াত ও আন্দোলনের সাথে বিভিন্ন রকম চিন্তাধারায় সংশ্লিষ্ট উলামাদের এক জামাত ‘নদওয়াতুল উলামা’ নামে প্রতিষ্ঠা 8৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।