দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সাখথীই এখন এ হেদায়াতী বয়ানকে শুধু প্রথা হিসেবে শুনে নেয়। ফলে আমলের প্রতি যে পরিমাণ গুরুত্ব দানের কথা ছিল, তা মোটেও হচ্ছে না। তাই সর্বশেষ আবেদন হল, জান প্রাণ দিয়ে সেগুলোর এহতেমাম করা দরকার ৷ ইজতিমায় এবং মারকাযে হেদায়াতের আমল শুধু প্রথা হিসেবেই যেন না হয়, বরং হেদায়াতী বয়ান প্রদানকারীদের চিন্তা, প্রচেষ্টা এবং আল্লাহ্র নিকট দু’'আ যেন এই হয় যে, সাথী ভাইদের অন্তরে কথাগুলো বসে যাক । আর শ্রোতা সাথী ভাইদের ফিকির যেন এই হয় যে, যা বলা হচ্ছে তা আমরা এমনভাবে গ্রহণ করে নেই, যেন তার আলোকে জীবন-যাপনে অভ্যস্থ হতে পারি । আরো একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়-জামাতে যারা দাওয়াতী বয়ান রাখবেন, তীরা যদি আলেম না হন এবং তাবলীগে সময় দা: কারী আলেমদের সংস্পর্শেও বেশী দিন না থাকেন, তাহলে তারা যেন দাওয়াতী আলোচনায় হযরত মাওলানা এনামুল হক বা হযরত মাওলানা ওমর পালনপূরীর অনুকরণ করেন, বয়ান লম্বা করার চেষ্টা না করেন । সাধাসিধে সংক্ষিপ্ত আলোচনা করা উচিত । যেমন মেওয়াতের পুরানো মিয়াজী সাহেবগণ করতেন । তারা নেহায়েত সাধাসিধে এবং সংক্ষিপ্ত আলোচনা করতেন। আমার মতে এ সকল অক্ষরজ্ঞানহীন কিংবা নেহায়েত স্বল্প পড়য়া মুখলেস বান্দাদের সাধাসিধে বয়ানে আল্লাহ্‌র হাজারো বান্দা জান্নাতী বনে গেছেন। যিনি এখনো তাবলীগী কার্যক্রম ভালভাবে বুঝে নেননি, এর তারতীব এখনো শিখেননি, তাকে দাওয়াতী আলোচনার জন্য দাড় করিয়ে দেয়া আদৌ উচিত নয়। কারণ-এর ফলে এমন এমন কথাও আমার কানে এসেছে, যেগুলো খুবই চিন্তা ও পেরেশানীতে ফেলে এবং এর ফলশ্রুতিতে আলেমদের মনেও তাবলীগী সম্পর্কে খারাপ ধারণা সৃষ্টি হয়। আল্লাহ্‌ তাআলা আমাকে এবং আপনাকে স্বীয় দ্বীনী সকল ভুল ভ্রান্তি থেকে হেদায়াত দান করুন । আমীন । -ওয়াসসালাম ২৩ শে জিলকদ ৯৯ হিজরী, ১৬ই অক্টোবর ১৯৭৯ইং 88 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।