তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব , সাক্ষী’ এবং জামাতে ইসলামীর সদস্যদের বিরুদ্ধে আল্লাহ্ প্রদত্ত একটি শক্তিশালী প্রমাণ । আমিও সে প্রবন্ধগুলো পড়েছি । আমার রায় হচ্ছে-সত্য সন্ধানী এবং মুখলেস যে কেউ এ প্ররন্ধগুলো পড়বেন, যদি আল্লাহ্পাক তাকে সঠিক জ্ঞান দান করে থাকেন এবং সত্য সন্ধ্যিৎসু হৃদয় দিয়ে থাকেন, তাহলে তাদের এ বিচ্ছিন্নতাকে সত্য সঠিক বলেই জানবেন এবং তাদের সাথে এক্যমত পোষণ করবেন সাথে সাথে এটিও জানা যাবে যে, জামাতে ইসলামীর ভাইয়েরা জনাব “মওদুদী সাহেবের’ ব্যাপারে এবং দ্বীন’ সম্পর্কে কতটুকু ভ্রান্তির মধ্যে পতিত ৷ সুতরাং আমার পরামর্শ হল-আপনি বইটি সংগ্রহ করে নিবেন । আর আপনার যে সকল বন্ধু-বান্ধন আপনার নিকট আপনার চিঠিতে উল্লেখিত প্রশ্নের ন্যায় এ ধরনের প্রশ্ন উতথথাপন করেন, | তাদেরকে উক্ত বইটি পড়তে দিবেন। আমার ধারণা-দ্বীন সম্পর্কে মওদুদী সাহেব এবং জামাতে ইসলামীর মারাত্মক ও বিপদজনক ভুল-ভ্ৰান্তি সম্পর্কে সাধারণ জনগণের অবগতি ও সতর্ক করার, জন্য এ পর্যন্ত যত বই লিখা হয়েছে এবং আমার চোখে ' পড়েছে, তন্মধ্যে এই বইটি সর্বাধিক খুরত্বপূর্ণ ও উপকারী ৷ বইটির সংকলক আগ্রা শহরের মুফতী মাওলানা আবদুল কুদ্দুস রুমী । আলহামদুলিল্লাহ! আপনার জবাব পূরা হয়ে গেছে। এবার আপনাকে (আল ফুরকানের মাধ্যমে) এবং যারা তাবলীগের কাজ করে যাচ্ছেন, তাদের খেদমতে এই আরয করা প্রয়োজন মনে করছি যে, অন্যান্যদের প্রশ্ব ও আপত্তি-অপবাদের দিকে না তাকিয়ে নিজের দিকে লক্ষ্য দেয়া উচিত এবং নিজের হিসেব নেয়া উচিত । আমার সব সময়ের ধারণা; ইজতিমা এবং মারকাযে জামাত বিদায়ের প্রাক্কালে যে হেদায়াতী বয়ান দেয়া হয়, মূলত: তা ইসলাহ (আত্মশুদ্ধি), হেদায়াত ও তার জন্য দ্বীনী মেহনতের এক পরিপূর্ণ সিলেবাস । সে হেদায়াতী বয়ানের যেন পরিপূর্ণ গুরুত্ব প্রদান করা হয়। এই অধম (লিখক) তো এখন দুর্বল হয়ে পড়েছে। স্থানীয় মারকাযে পর্যন্ত যেতে পারে না । কিন্তু বিভিন্ন স্থানের মুখলেস ভাইদের মুখে শুনে থাকি-কাজের তত্ত্বাবধানে বেশ ভিন্নতা ও ব্যতিক্রম হচ্ছে। আমার নিকট এর বিশেষ কারণ এটাই যে, অনেক 8৩ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।