দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী EE ভিত্তিই RS EES বেড়ে যায়, ফলে এটা উত্তরের স্থানে এক নিবন্ধে রূপ নিয়েছে। তাই এখন ভাবছি ‘আল ফুরকান’ আগামী অক্টোবর সংখ্যায় আপনার চিঠি এবং উত্তরটি ছেপে দিব । যেহেতু চিঠিটা প্রচার করার কথা আপনি বলেননি তাই সেখানে আপনার নাম দেয়া হবে না। সর্বশেষে আরো একটি কথা বলে রাখছি, জামাতে ইসলামীর কতিপয় লোক কিন্তু এমনও রয়েছেন, যারা আপনার ন্যায় মানুষের পিছনে লাগতে ভুল করেন না এবং তারা কোন প্রকারেই আপনাকে ছাড়বেন না । হয়ত এ ব্যাপারে তারা খুবই মুখলিস । তাদের পিছু ছাড়ানোর একটি পদ্ধতি আপনাকে শিখিয়ে দিচ্ছি। এটা হয়ত সংশোধনের ওসীলাও হয়ে যেতে পারে।' সম্পতি একটি বই ছাপা হয়েছে । আফসোস! উক্ত বইটির নাম আমার নিকট খুবই অসঙ্গত বলে মনে হয়েছে। এমনকি নামটি বইটির উদ্দেশ্যের ব্যাপারেও ক্ষতিকর ৷ যদি এটি প্রকাশের পূর্বে আমি জানতে পারতাম, তাহলে লিখক এবং সংকলক বরাবর পরামর্শ দিতাম যেন তারা এ নামটি পাল্টিয়ে রাখেন। পুস্তকটির নাম ‘আপবীতি কী রওশনী মে মওদুদীয়াত বে-নেকাব’। বইটিতে মূলত: কতিপয় এমন কিছু লিখকের প্রবন্ধ-নিবন্ধ সংক্ষিপ্তাকারে সন্নিবেশিত করা হয়েছে, যারা এক সময় জামাতে ইসলামীর প্রথম কাতারের রোকন এবং উর্ধ্বতন আহবায়ক ছিলেন এবং জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা জনাব মওদুদী সাহেবের বিশেষ ও ঘনিষ্ঠ বন্ধুদের অন্তর্ভুক্ত ছিলেন। কিন্তু বছর কয়েক পরে যখন তারা অনুভব করতে পারলেন, স্বচোখে দেখতে পেলেন, মওদুদী সাহেব দ্বীনের যে ব্যাখ্যা দিয়েছেন এবং তাঁর দল জামাতে ইসলামীর বুনিয়াদ যার উপর প্রতিষ্ঠিত । মূলত: সে ব্যাখ্যা দ্বীনের এক ধরনের বিকৃতি সাধন এবং এ পথ বক্রতা ও ভ্রষ্টতার’ এই ভেবে তারা মওদুদী: সাহেবের সঙ্গ ত্যাগ করলেন এবং জামাতে ইসলামী থেকে পৃথক হয়ে গেলেন। অত:পর তীরা ‘আপ বীতি কী রওশনী মে মওদুদীয়াত বে-নেকাব’ নামক বইটিতে বিস্তারিতভাবে লিখেছেন। এরা অধমেরও পরিচিত ৷ তারা জামাতের কোন সাধারণ রোকন ছিলেন না, বরং অনেকে তার প্রতিষ্ঠাতাও ছিলেন । তারা সে বইটিতে যা কিছু লিখেছেন, তা ‘সত্যের ৪২ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।