তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব একটি কথা আরো আপনাকে ভাবতে হবে । জামাতে ইসলামী ভাইদের এ সকল কথার জবাব দেয়ার চেষ্টা করলে.কী উপকার হবে? আমার ন্যায় আপনারও জানা আছে-প্রচার প্রসার ও প্রোপাগান্ডার দিক দিয়ে এবং. উপস্থাপনাভঙ্গি ইত্যাদির ব্যাপারে ভারত পাকিস্তানে অন্য সকল রাজনৈতিক সংগঠনের চেয়ে জামাতে ইসলামী বহুগুনে শক্তিশালী । আর তাবলীগী জামাত সম্পর্কে অপনিও জানেন, তারা পত্র-পত্রিকা ও পোষ্টার লিফলেটের মাধ্যমে তাদের কথাগুলো মানুষের কাছে পৌছানোরও পক্ষপাতি নয় এবং এ ব্যাপারে তারা এ পর্যায়ে গিয়ে পৌছেছেন যে, কোন পত্র-পত্রিকায় তাদের কার্যক্রমের স্বপক্ষে প্রতিবেদন প্রকাশিত হোক-এতেও তারা রাজী নন। . আমার অভিজ্ঞতার একটি ঘটনা । এক স্থানে তাবলীগী ইজতিমা হচ্ছিল । তাবলীগওয়ালারা জানতে পারলেন, কতিপয় পত্রিকা ইজতিমার দৈনন্দিনের বয়ান ও কার্যক্রম গুরুত্সহকারে প্রচারের, পদক্ষেপ নিয়েছে। তখন তাবলীগের উপরস্থ মুরব্বীদের একটি দল পত্রিকা অফিসে গিয়ে অনুনয় বিনয়ের সাথে আরয করলেন; আমাদের এ প্রোগ্রাম পত্রিকায় প্রকাশ না করাই আমাদের জন্যে সবচেয়ে বড় সহযোগিতা হবে। সাংবাদিকদেরকে বুঝালেন-যদিও এটা কোন গোপনীয় বিষয় নয়, তথাপি এর মঙ্গলজনক দিক হচ্ছে-পত্র পত্রিকায় এর কোন প্রচারণা না হওয়া.। তাদের এ চিন্তা-ধারার সাথে কেউ একমত হোক আর না হোক তারা তাদের এ উসূলকে আকড়ে ধরে আছেন। - কেউ কেউ তাবলীগী জামাতে এমন কিছু লোক দেখে একান্তভাবে প্রশ্ন তুলেন; বাহ্যিক লেবাসে সুরতেও তাদের দ্বীনদারী নেই । তাদেরকে বলা উচিত যে, তাবলীগী জামাত তো ব্যাভিচারী, শরাব পানকারী এমনকি এর চেয়েও জঘণ্য অন্যায়কারীকেও খোশামোদ-তোষামোদ করে সাথে নিয়ে থাকে। হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ) বলেন-আমি তো ধোপার ন্যায় কাপড় পরিষ্কার করার জন্য: পানি গরম করার পাত্র বসিয়েছি, তাতে মেথরের কাপড়ও আসবে । অতঃপর আল্লাহ্পাক যেটি ইচ্ছা পবিত্র করবেন । আমি যখন আপনার চিঠির উত্তর লিখতে বসেছিলাম, তখন ভেবেছিলাম আপুন্বার চিঠি থেকে আমার উত্তর হয়ত সামান্য বড় হবে কিন্তু কথায় কথা 8» www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।