দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত.: ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব বালাই নেই এবং মনে হয় তারাই তাদের একমাত্র সম্বল । আমি আরো জানতে পেরেছি-তারা তাবলীগের এ আচরণটির ব্যাপারে খুবই পেরেশান যে তাবলীগওয়ালাগণ কারো প্রশ্বের জবাব দেয় না বা কোন প্রোপাগান্ডায় কান দেয় না। সামান্য থেকে সামান্যতম এবং নিকৃষ্ট থেকে নিকৃষ্টতম কোন অপবাদকেও তারা প্রতিহত করার চেষ্টা করে না । যার কারণে রণক্ষেত্র উত্তেজনা সৃষ্টি হয় না এবং যুদ্ধও এগোয় না সামনের দিকে। আসল কথা আমি নিজেও এক সময় তাবলীগের মুরুব্বীদের এ ধারণাটির সাথে একমত ছিলাম না । আমি চাইতাম তাবলীগের বিরুদ্ধে যে সকল প্রচারণা একেবারে স্পষ্ট অপবাদ, সেগুলোর উচিত জবাব দেয়া হোক এবং কঠিনভাবে প্রতিহত করা হোক । কিন্তু বাস্তব অভিজ্ঞতা আমার সে ধারণা পাল্টে দিয়েছে। তাবলীগী কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যাবার জন্যে এ ধারণা সম্পূর্ণ সঠিক যা তারা নির্ধারণ করে নিয়েছেন ব্যাস! নিজের কাজ জন্য দু'আ করতে থাকুন । তবে নিজের হিসেব ঠিক রাখুন । প্রায় বিশ/পচিশ বছর পূর্বের ঘটনা ৷ হযরত মাওলানা ইউসুফ (রাহঃ) তখন জীবিত । পাকিস্তানে তাবলী গী ইজতিমা হল । সে ইজতভিমায় মাওঃ মরহুমও তাশরীফ আনলেন ।-ইজতিমার পর জামাতে ইসলামীর কোন এক পত্রিকায় হযরত মাওলানা সম্পর্কে এমন একটি কথা প্রকাশ করা হল, যা আমার জানামতে নিঃসন্দেহে গলদ ছিল। আমি এর জবাব দেয়া একান্ত প্রয়োজন মনে করলাম এবং হযরত মাওলানার খিদমতে এর অনুমতি প্রার্থনা করলাম ৷ মাওলানা উত্তরে বললেন, আপনি: এর জবাবে কিছুই লিখবেন না। যদি আপনি এর জবাব দিন, তাহলে তারাও আপনার জবাবের জবাব লিখবে এবং আরো জোরদার করে লিখবে ৷ পূনরায় আপনি জবাব দিলে তারা আরো কঠোরভাবে আপনার জবাব দিবে। ফলাফল এই দাড়াবে, যে গলদ অপবাদটি ওরা একবার ছেপেছে সেটাকে ২ বার ৩ বার আরো জোরদার করে ছাপাবে । হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ) এবং তারপর হযরত মাওলানা ইউসুফ (রাহঃ) খুবই কঠিনভাবে এ নিয়মের উপর কায়েম থেকেছেন । Bo www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।