তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব বুক, নেই কোন প্রচারপত্র, নেই অন্য তেমন কিছু এবং এর নামটিও ‘তাবলীগী জামাত’ এমনভাবে রাখা হয়নি, যেমনভাবে অন্য কোন দল বা সংগঠনের নাম রাখা হয় । হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ) বলেন-এর নাম তাবলীগী জামাত আমি রাখিনি । বরং আমরা শুধু কাজ করতে চেয়েছিলাম । এর জন্য কোন নাম নির্ধারণ করার প্রয়োজন অনুভব করিনি । কিন্তু লোকেরা জামাতের সাথীদেরকে ‘তাবলীগী জামাত’ বলে সম্বোধন করতে শুরু করে। এরপর এটা এতই প্রসিদ্ধ হয়ে যায় যে, আমরাও বলতে শুরু করলাম । মোটকথা, আপনার নিকট আমার বিনীত নিবেদন-জামাতে ইসলামীর কতিপয় লোক তো তাবলীগ সম্পর্কে এহেন কটুক্তি করে। সুতরাং আপনি কতক্ষণ তাদের এসবের উত্তর দিতে থাকবেন। সাথে সাথে আপনার চিঠি দ্বারা এও বুঝতে পেরেছি যে, বেরেলভী পদ্থীদের সম্পর্কে আপনার কোন খবর নেই । আমার ধারণা; আপনি যে এলাকায় থাকেন সে এলাকা উক্ত বালা থেকে মুক্ত ' তাবলীগী জামাত সম্পর্কে বেরেলভীদের প্রোপাগান্ডা সম্পর্কে লোকেরা বিভিন্ন এলাকা থেকে আমার নিকট পত্র লিখছে এবং তাদের লিফলেট এবং প্রচারপত্র ইত্যাদি আমার নিকট পাঠাচ্ছে। যদি আপনি সে লিফলেট বা প্রচার পত্রগুলো দেখেন, তাহলে জামাতে ইসলামীকে গনীমত মনে করবেন এই বেরেলভীদের সাথে এক সময় আমার বেশ সম্পর্ক ছিল। এ জন্য ' আমি তাদের ধ্যান-ধারণা ও স্বভাব-চরিত্র সম্পর্কে অধিক জ্ঞাত । তাদের এ ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে, তাবলীগী জামাতের কার্যক্রমের কারণে পৃথিবীর মাটি আমাদের পায়ের তলা থেকে সরে যাচ্ছে এবং আমাদের তুণভূমি আমাদেরই জন্য মরুভূমি হয়ে যাচ্ছে। সে জন্য তারা তাদের সমস্ত শক্তি এক সাথে ব্যয় করছে তাবলীগওয়ালাদের বিরুদ্ধে প্রোপাগান্ডায়। তাদের নিকট জামাতে ইসলামীর ন্যায় পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যম নেই । তাই তারা লিফলেট, পোষ্টার ছাপিয়ে যতসব অপবাদের গোলা বর্ষণ করতে লেগে গেছে। আর. তাদের পেশাদার বক্তাদের বক্তৃতা থেকে যেন অগ্নি ঝরে। তবে তাদের এ সকল প্রোপাগান্ডা খুবই নীচু মানের, যা এ সকল লোকদেরকেই প্রভাবিত করে, যাদের শিক্ষা দীক্ষা ও জ্ঞান গরিমার কোন ৩৯ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।