হেদায়াত দান করে (সুরা বাকারা) সুতরাং আপনার কাজ এখন শুধু ইখলাসের সাথে সঠিক পদ্ধতিতে নিজের এবং সাথে সাথে অন্য ভাইদেরও হিদায়াতের চেষ্টা করা এবং এমর্মেঁ আল্লাহ্র নিকট সর্বদা প্রার্থনা করা । কারণ -বাস্তবায়িত হবে তো তাই, যা আল্লাহ্ মঞ্জুর করে রাখেন । আর যদি আপনি তাদের প্রশ্নাবলীর উত্তর ও সাফাই গাওয়ার চেষ্টা করেন, অপবাদের সাফই গাবেন? কারণ-যা কিছু আপনি চিঠিতে উল্লেখ করছেন, তাতো কিছুটা উঁচু তবকার লোকদের মন্তব্য । তাদের মধ্যে যারা নীচু তবকার এবং যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, তারা তো এর চেয়েও জঘণ্য মন্তব্য তাবলীগ সম্পর্কে করে থাকে। তারা শুধু মস্তব্যই করে না, বরং. রীতিমত সেসব লিখে যাচ্ছে। আমার ধারণা; এর দ্বারা জামাতে ইসলামীর ভদ্র মানসিকতা সম্পন্ন লোকদের মনেও ঘৃণার উদ্বেক হয়। প্রায় এক বৎসর কিংবা তারচেয়ে কিছু কম-বেশী হতে পারে-জনৈক ভদ্রলোক ‘তাজাল্লী' নামক পুস্তকের একটি পাতা: আমাকে দেখালেন। সেটাতে জামাতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট একজন লিখেছিলেন, দেশে জরুরী আইন ঘোষণাকালে যখন জামাতে ইসলামীর লোকদেরকে জেলে বন্দী করা হয়েছিল, তখন তাবলীগী জামাতের লোকেরা তাদেরকে বলত-‘যদি আপনারা আমাদের জামাতে শরীক হন, তাহলে বন্ধিত্ব থেকে মুক্তি পেতে পারেন’ এটা কত হীন ও কষ্টকর উক্তি । আর এ কথা স্পষ্ট যে, যিনি একথাগুলো রটিয়েছেন, তিনি তাবলীগী জামাত সম্পর্কে এতই বে-খবর যে, তিনি এটাও জানেন না যে; তাবলীগী জামাত ‘জামাত ইসলামী’ অথবা ‘জমিয়তে উলামা’র মত কোন পার্টি বা সংগঠন নয়। যার জন্য কোন সদস্য মেম্বার, সেক্রেটারী ও সভাপতি ও সহযোগী নির্দিষ্ট করতে হয়। এটা তো কেবল শুধু নিজের ও উম্মতের ইসলাহের জন্য মেহনত ও কুরবানীর দাখয়াত মাত্র এবং তার কর্মপদ্ধতিও একটাই । এর জন্য নেই কোন অফিস, নেই কোন রেজিষ্টরি ৩৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।