দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ 49
📝 Text 📖 PDF

তাবলাগ জামাতের কার্যক্রম £ একটি সংক্ষিপ্ত পরিচিতি -মাওলানা মনজুর নোমানী আমাদের এই উপ-মহাদেশেই [ভারত, পাকিস্তান, বাংলাদেশ] শুধু নয় বরং এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকায়ও সম্ভবতঃ এমন কোন. দেশ কিংবা এলাকা এরূপ নেই, যেখানে মুসলমানদের বসবাসযোগ্য কোন এলাকা রয়েছে অথচ সেখানে ‘তাবলীগ জামাত’ দ্বীনের মেহনত ও দাওয়াত নিয়ে পৌছেনি, কাজ করেনি । লক্ষ-কোটি মুসলমান-যাদের সাথে দ্বীনের খাদেম তাবলীগীদের সম্পর্ক স্থাপিত হয়েছে, তারা নিজের জ্ঞান ও ধারণানুযায়ী এতটুকু অবশ্যই জানেন যে, তাবলীগ জামাতওয়ালাদের উদ্দেশ্য ও তাদের দাওয়াতের মূল ভিত্তি হচ্ছে-আমরা সকলেই যেন প্রকৃত মুসলমান হয়ে যাই এবং উন্মতে মুহান্মদীর মাঝে যেন ঈমান ও ঈমানওয়ালা জীবনের ব্যাপকতা লাভ করে। যে দাওয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরাধামে তাশরীফ এনেছিলেন এবং পবিত্র কুরআনের নিম্নোক্ত আয়াতদ্বয়ের দাবীও এটাই যে, ‘হে ঈমানদারগণ! তোমরা পরিপূর্ণরূপে মুমিন হও’ ‘হে মুমিন সকল! তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ কর ।' (সূরা বাকারা, আয়াত-২০৮) এ কাজের জন্যে তাদের একটি বিশেষ প্রোগ্রাম ও কার্য পদ্ধতি রয়েছে। তাদের সর্বপ্রথম আহবান । তোমরা কালেমা শরীফ ১০ UI 31 1 ১ U1 J», -এর গুরুত্ব ও বাস্তবতা অনুধাবন কর । এ কালেমার মাঝে যা কিছু বলা হয়েছে, তার প্রতি বিশ্বাস নিজের অন্তরে স্থাপন করে উত্তরোত্তর তা বৃদ্ধির প্রচেষ্টা কর এবং একেই স্বীয় জীবনের বুনিয়াদ হিসেবে গ্রহণ করে নাও । www.eelm.weebly.com

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.