তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব পারলাম না সত্য, তবে গতকাল সকাল বেলা আপনার সাথে আলোচনার পর আজকের দিন ও রাত্রটি জামাতের সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং কাটিয়েছিও । আমি শুধু আপনার দরবারে এটুকু আরয করতে চাই, আল্লাহর ফজলে আপনাদের এ জামাতের সাথে এ কিছু সময় থাকার ফলে আমি দ্বীনীভাবে অনেক উপকৃত হয়েছি । আমার ঈমানে এক নতুন শক্তি অনুভব করছি । সাথে সাথে অনেক প্রশ্নের সমাধানও আমার হয়ে গেছে। এরপর তিনি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন রাওয়ালপিন্ডি থেকে আমাদের জামাত পেশওয়ার চলে গেল । সেখানে কুহাটেও আমরা সফর করেছি এবং এটাই ছিল আমাদের সফরের সর্বশেষ মঞ্জিল । তারপর আমরা যার যার গৃহাভিমুখে রওয়ানা হলাম । এ ঘটনার ২/৩ মাস পর জনাব মওদুদী সাহেবের পত্রিকা ‘তরজমানুল কুরআনে’ (যা তৎকালীন সময়ে জামাতে ইসলামীর একমাত্র মুখপত্র ছিল) এক ব্যক্তির একটি চিঠি প্রকাশিত হল চিঠিটি জামাতে ইসলামীর আমীর বরাবর লিখা ছিল। চিঠির বক্তব্যটি ছিল নিম্নরূপ $ ‘আমি ৩ বছর ধরে জামাতে ইসলামীর রোকন এবং জামাতে ইসলামীর সংস্পর্শে. এসে আমার ইলমী এবং দ্বীনী বহু ফায়দা হয়েছে।-কিন্তু অতি সম্পতি আরো একটি দ্বীনী জামাতের সাথে আমার ২৪ ঘন্টা সময় দেয়ার সুযোগ হয়েছে। তাদেরকে দেখে আমার মনে হয়েছে যে, জামাতে ইসলামীর ধর্মীয় ধ্যান-ধারণাতো পরিপূর্ণ নয়ই, বরং অনেকাংশেই অসম্পূর্ণ । এ জামাতটির সাথে থেকে আমার মনে হল-এ লোকগুলো সবই যেন জান্নাতী । তাদের সান্যিধ্যে থেকে যে পরিবর্তন আমার নসীব হয়েছে, ইতিপূর্বে তা কখনো হয়নি । তাই আপনার কাছে আমার নিবেদন-জামাতে ইসলামীর যিন্মাদারদের আরো চিন্তা ভাবনা করা উচিত যে, আমাদের মাঝে কি অসম্পূর্ণতা রয়েছে এবং সাথে সাথে সে অসম্পূর্ণতাগুলো পূর্ণতায় রূপ দেয়া দরকার ।' আমার স্মরণ আছে, তরজমানুল কুরআনে স্বয়ং মাওলানা বা জামাতের অন্য কোন যিম্বাদারের পক্ষ থেকে উক্ত চিঠির উত্তর দেয়া হয়েছিল। ৩৫ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।