দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব উপর বিরাট অনুগ্রহ করেছেন। যদি আমাকে মৌখিকভাবে বুঝাতে চেষ্টা করতেন, তাহলে হয়ত আমার বুঝে আসত না এবং এভাবে আমার চিত্তে প্রশান্তিও আসত না । এই সফরেই ২য় আরেকটি ঘটনা ঘটেছে রাওয়ালপিন্ডিতে । মসজিদেই আমাদের অবস্থান ছিল । আমার প্রতি দিনের নিয়ম ছিল-ফজরের নামাযের পর জামাতের সাথী এবং নামায পড়ার পর এলাকার যে সকল লোক বসে তরজমা এবং কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাতাম। একদা দরস সমাপ্ত হবার পর একজন লোক (জ্ঞানী বিচক্ষণ বলেই মনে হল) বললেন, জনাব আপনার সাথে আমি নির্জনে কিছু কথা বলতে চাই । আমি পৃথকভাবে তার সাথে বসে গেলাম । ভদ্রলোক বললেন, আমি তাবলীগী কার্যক্রম সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চাই এবং তাবলীগ সম্পর্কে আমার কিছু প্রশ্নও আছে আপনি এজাযত দিলে সেগুলোও উল্লেখ করতে চাই ৷ আমি আমার নিয়মানুযায়ী তাকে খুবই বিনয়ের সাথে বললাম-আমি আপনার প্রশ্নের উত্তর দেয়ার মত যোগ্যতা মোটেও রাখি না এবং আপনাকে এ ব্যাপারে আশ্বস্ত করার ক্ষমতাও আমার নেই ৷ তবে আপনাকে সবিনয় নিবেদন এই জানার যে, আমার জামাত আগামীকাল ইনশাআল্লাহ্‌ এখান থেকে পেশওয়ার রওয়ানা হবে, আপনি জামাতে আমাদের সাথে চলুন ৷ এর বিস্তারিত কার্যক্রম স্বচোখে দেখে নিবেন এবং এরপর আপনার সিদ্ধান্ত যা হয় তাই বাস্তবায়িত করবেন । জ্দ্রলোক বললেন-আমি এখানে একটি স্কুলে শিক্ষকতা করি।।' সুতরাং আপনাদের সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি বললাম-আমি এরচেয়ে বেশী আপনাকে কিছু বলতে পারছি না। তবে আল্লাহ্‌. .তা‘আলা. আপনাকে যখনই সুযোগ দেন, তখনই এর কার্যক্রমগুলো স্কচোখে দেখে.নিরেন:।-ভাবলাম-ইনি বোধ হয় স্বগৃহে ফিরে গেছেন। কিন্তু পরের -দিনও-.তাকে-. ফজরের জামাতে দেখলাম-তিনি 'রিয়াজুস সালেহীন’ -এর দরসে উপস্থিত ছিলেন। দরস সমাপ্ত হবার পর আগের দিনের সাথে বসলাম ৷ তিনি.বললেন, জনাব! আমি আপনার সঙ্গে সফর করতে www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।