তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব থেকে ট্রেনে যাত্রা করব ইনশাআল্লাহ্ । আপনার পক্ষে যদি সম্ভব হয়, তাহলে চার দিনের জন্য আমাদের সাথে থাকুন। আমার কথাশুনে তিনি নিশ্চুপ হয়ে গেলেন । অত:পর বললেন-পৃথিবীতে এমন কোন বিষয় কি রয়েছে, য। বলার দ্বারা বুঝে আসে না? আমি শুনেছি আপনি সবাইকে একই কথা বলেন ‘সাথে চলুন, দেখুন, তাহলে বুঝে আসবে’ আপনি তাহলে গোটা পৃথিবীর সকল মানুষকে বেকুফ এবং মুর্খ ভাবছেন। আমরা জনাব মওদুদী সাহেবের বলেন যে, প্রথমে আমার এ আলমারী ভর্তি কিতাব পড়ে নাও, তারপর কথা বলতে এসো । আপনার কাছে আসলে আপনি বলেন, প্রথমে চিল্লা দিন কিংবা দশদিন বা তিন দিনের জন্য সাথে চলুন । মোটকথা, ক্ষিপ্ত হয়ে যাওয়ার সময় এ কথাগুলো বলে গেলেন । আমি তার ক্ষোভ ভাঙ্গাতে কিছু বলার চেষ্টা করি কিন্তু তারপরও বাহ্যত: তিনি ক্ষিপ্তই রয়ে গেলেন এবং চলে গেলেন । ট্রেনের সময় হলে যখন আমাদের জামাত ষ্টেশনে পৌছল । তখন দেখি সে ব্যক্তি ব্যাগ হাতে উপস্থিত ৷ আমাকে অনেকটা ধমকের সুরে বললেন-এই নিন, তিন দিনের জন্য আপনার সাথে থাকতে এসেই গেলাম । সুতরাং সে তিন দিন তিনি আমাদের সাথে রইলেন । আল্লাহ্ তা'আলা এই তিন দিনে এমন রহমত নাযিল করলেন যে, তাবলীগের কার্যক্রম সম্পর্কে তিনি পরিপূর্ণ আশ্বস্ত হয়ে গেলেন । পরিস্কার হয়ে গেল সবকিছু তীর সামনে । এমনকি পরবর্তীতে তিনি পূর্ণ তাবলীগীই বনে গিয়েছিলেন। অথচ এ অধম (লিখক) নিজেও এখনো পুরো তাবলীগী হতে পারেনি । SFE TE REED ‘এটা আল্লাহ্র মেহেরবানী । যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করেন’ । ইনিই হলেন আমাদের সম্মানিত বন্ধু, ভাই আবদুল হামীদ সাহেব । পরবর্তীতে যিনি পাকিস্তানের টেলিফোন ও তার বিভাগের ডাইরেক্টর জেনারেলের পদ পেয়েছিলেন এবং এ চাকুরী থেকেই শেষ পর্যন্ত অবসরপ্রাপ্ত হন। তিন দিন পূর্ণ হবার পর কীদতে কাদতে বিদায় নিতে গিয়ে তিনি আমাকে বলেছিলেন-মৌখিক আলোচনা না করে আপনি আমার www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।