তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব মহিলাদের দৃষ্টি হযরত ইউসুফ (আঃ)-এর প্রতি পড়তেই তার রুপে মুগ্ধ হয়ে সবাই তন্ময় হয়ে গেলেন । সবাই যেন বেহুস প্রায় । এ অবস্থায় ফল কাটার পরিবর্তে সকলেই হাতের আঙ্গুল কেটে ফেলল । জুলায়খা তখন সকলকে লক্ষ্য করে বললেন, এই সেই ব্যক্তি, যার মহব্বতের কারণে তোমরা আমাকে তিরস্কার করেছিলে । এখন তোমাদের অবস্থা কী হলঃ জুলায়খা তার বান্ধবীদের তিরস্কারের জবাব প্রদানে এবং তাদেরকে আশ্বস্ত করার জন্য কোন দীর্ঘ বক্তৃতা করেননি । কোন প্রবন্ধ পাঠ করে শুনাননি । ব্যাস! হযরত ইউসুফ (আঃ)কে এক নজর দেখিয়ে দিলেন শুধু । এমনিভাবে হযরত ইলিয়াস (রাহঃ)ও পবিত্র কুরআনের এ দর্শনটি বাস্তবায়িত করলেন। ব্যক্তিগত এ অভিজ্ঞতার পর তাবলীগী কার্যক্রম প্রসঙ্গে আমি নিজেও এ পন্থা অবলম্বন করেছি এবং একে সফল ও সার্থক রূপেই পেয়েছি । হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ)-এর ইপত্তিকালের পর ১৯৪৪ কিংবা ১৯৪৫ খৃষ্টাব্দে আমি তাবলীগের এক জামাতের সাথে দিল্লী থেকে পেশওয়ার পর্যন্ত সফর করেছিলাম । আমাকেই জামাতের আমীর বানিয়ে দেয়া হয়েছিল । পথিমধ্যে ২/৩ দিন লাহোরে আমাদের অবস্থান করতে হয়। পূর্ব পরামর্শত্রুমে এক মসজিদে অবস্থান করছিলাম । শেষ দিন সকাল বেলা এক ব্যক্তি আসলেন এবং নিজের পরিচয় দিতে গিয়ে বললেন-আপনার বন্ধু হাজী আবদুল ওয়াহেদ সাহেব এম, আই আমারও বন্ধুদের একজন । তিনি আপনার এবং আপনার জামাত সম্পর্কে বলেছিলেন। আমি আপনার জামাতের কার্যক্রম এবং এর নিয়ম পদ্ধতি সম্পর্কে জানতে এসেছি । যদি আমার মনোপুত হয়, তাহলে আমিও এতে শরীক হব। তার কথার দ্বারা বুঝা গেল, তিনি টেলিফোন বা টেলিগ্রাফ অফিসের একজন কর্মকর্তা । আমি তাকে নেহায়েত বিনয়ের সাথে বললাম-দেখুন জনাব! আমি নিজেকে এরূপ যোগ্য মনে করছি না যে, আপনার ন্যায় একজন জ্ঞানী-গুনী ব্যক্তিকে এ কাজের ব্যাপারে কিছু বলে আশ্বস্ত করতে পারব । একাজটি দেখা, আমল করার সাথে সম্পৃক্ত । আমি নিজেও তা দেখে ও আমল করেই কিছু অর্জন করেছি। সুতরাং আপনার দরবারে আমার বিনীত নিবেদন, আমরা আজ এখান থেকে রওয়ানা হয়ে অমুক সময় অমুক স্থান ৩২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।