দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব আসল ঘটনা হলো, জানা শোনা ব্যতীত কোন কাজর জন্য এক সপ্তাহ সময় দেয়া ছিল আমার সম্পূর্ণ স্বভাব বিরুদ্ধ কাজ । অথচ এদিকে ওয়াদা করে এসেছি । (আসলে এটা যেন ছিল আল্লাহ্র কুদরতেরই কারিশমা) আমার স্মরণ হচ্ছে না কতদিন পর হযরত মাওলানার পক্ষ থেকে খবর এসেছিল যে, অমুক তার্খে আমি জামাতের সাথে লক্ষ্ৌ যাচ্ছি । আপনি বেরেলী থেকে লক্ষ পৌছে যান । আমি নিদিষ্ট সময়ে সেখানে পৌছে গেলাম । হযরত মাওলানা দিল্পী থেকে তাশরীফ নিয়ে আসলেন ৷ প্রথম সাক্ষাতেই তিনি আমাকে বললেন-আপনি আমার সাথে থাকবেন। আর এক সপ্তাহ পূর্ণ হবার পূর্বে আপনি এ কাজের ব্যাপারে কোন প্রশ্ন কিংবা কোন কথা জিজ্ঞেস করবেন না । যা কিছু জিজ্ঞেস করার প্রয়োজন পড়ে এক সপ্তাহ পরে করবেন । আমি নিজেকে সেভাবে তৈরী করে নিলাম ৷ বেশী নয় ৪/৫ দিন অতিবাহিত হবার পরই আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, উন্মতের মাঝে ঈমান ও ঈমানী যিন্দেগী গড়ার নেহায়েত সঠিক পন্থা এটা ৷ এ বিশ্বাস আমার . দিবা রাতের বন্ধুত্ব এবং অভিজ্ঞতা থেকে জন্ম নেয় এবং সাথে সাথে এও আন্দায হয়ে যায়, যদি হযরত মাওলানা আমাকে আলোচনা বা বর্ণনার মাধ্যমে তা বুঝাবার চেষ্টা করতেন, তাহলে হয়ত আমি আশ্বস্ত হতে পারতাম না। পবিত্র কুরআনেও এ হেকমতটির বাস্তব দৃষ্টান্ত মিলে । হযরত ইউসুফ (আঃ)-এর ঘটনা প্রসঙ্গে কালামে মজীদে এসেছে, যখন মিসরের বাদশার স্ত্রী (জুলায়খা নামের প্রসিদ্ধ মহিলা, যার গৃহে হযরত ইউসুফ (আঃ) কৃতদাস হিসেবে থাকতেন) তার উপর আসক্ত হলেন, তখন মিসরের মহিলাদের মাঝে এর সমালোচনা শুরু হয়ে গেল এবং তার বান্ধবীরা এটাকে হীন চরিত্রের কাজ ভাবতে লাগলেন । পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে-যখন জুলায়খার নিকট তার বান্ধবীদের ভসনা ও তিরঙ্কারের সংবাদ পৌছলো, তখন তিনি বুদ্ধি করে সকলকে দাওয়াত করলেন এবং তাদের সামনে এমন ধরনের খাদ্য সামগ্রী রাখা হল, যেগুলো ছুরি দিয়ে কেটে খেতে হয়। ফলে সকলের হাতে একটা করে ছুরি দেয়া হল । আর ঠিক সেই মুহূর্তে জুলায়খা হযরত ইউসুফ (আঃ)কে সেখানে ডাকলেন ৷ হযরত ইউসুফ (আঃ) কৃতদাস ছিলেন বিধায় জুলায়খার ডাকে তৎক্ষণাত সেখানে উপস্থিত হলেন । আগত ৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।