দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব কোন সম্পর্কই ছিল না । কিন্তু হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে আমি খুবই প্রভাবিত ছিলাম ও তাকে ভক্তি করতাম । একদা হযরত কথা প্রসঙ্গে হ্যরত মাওলানা ইলিয়াস (রাহঃ)-এর নাম উচ্চারণ করলেন অত্যন্ত উচ্ছসিত প্রসংশার সুরে। সাধারণত: যা ছিল তার স্বভাববিরোধী এবং তিনি আমাকে লক্ষ্য করে বললেন, যদি আপনি দিল্লী যান, তাহলে হযরত মাওলানা ইলিয়াসের (রাহঃ) খেদমতে অবশ্যই যাবেন। এর দু'চার দিন পরের কথা । আমার তখনকার বাসস্থান বেরেলীতে ফিরে আসার জন্য রায়পুর থেকে সাহারানপুরে আসলাম । ওখানে এসেই শুনতে পেলাম-হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ) কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ভাবলাম-এক্ষুণি গিয়ে তার সাথে দেখা ও সেবা শুশ্রুষা করা প্রয়োজন । খোদা না করুন আবার এমন না হয়ে যায় যে, এ রোগেই তিনি এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। আর তার সুহবত থেকে বঞ্চিত হওয়ার আফসোস আমার মনে সর্বদা থেকে যায়। এই ভেবে আমি সাহারানপুর থেকে সোজা দিল্লী চলে গেলাম । সেখানে পৌছে দেখলাম হযরত ভীষণ অসুস্থ এবং নেহায়েত দুর্বল হয়ে পড়েছেন। শরীরে হাডিড আর চামড়া ভিন্ন আর কিছুই যেন অবশিষ্ট ছিল না। আমি তার সাথে মুসাফাহা করতে চাইলে, তিনি আমার হাত ধরে কাছে টেনে নিলেন এবং অন্য কোন কথা বা ভূমিকা ছাড়াই বললেন-আমাকে দেখতে এসেছেন কেন? দ্বীনের জন্য ফিকির করুন । আমি বললাম--আমি প্রস্তুত জনাব? তিনি পুনরায় বললেন, ওয়াদা করুন আমার সঙ্গে কমপক্ষে এক সপ্তাহ সময় দিবেন । আমি তার অসুস্থতা ও দুর্বলতার অবস্থা দৃষ্টে চিন্তা-ভাবনা ছাড়াই ওয়াদা করে ফেললাম । এ আলোচনা হয়েছিল ইশার নামাযের অনেক পরে। আমি তখনই নিজামুদ্দানে পৌছে গেলাম এবং পরের দিন ফজরের পরপরই. পুনরায় হযরতের দরবারে উপস্থিত হলাম । তিনি আমাকে বললেন-এখন চলে যান । আশা করি ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব। তারপর যখন কাজের জন্য সফর করব, তখন আপনাকে খবর পৌছাব। আপনি এক সপ্তাহের প্রস্তুতি নিয়ে উপস্থিত হয়ে যাবেন । তারপর আমি বেরেলীতে চলে আসলাম । ৩০ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।