তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব ইসলামী প্রতিষ্ঠা লাভ করে, তখন আমি জনাব মওদুদী সাহেবের সাথে জামাতের প্রতিষ্ঠাতাগণের অন্তর্ভুক্ত ছিলাম । অত:পর যখন জামাতে ইসলামীর অফিস লাহোর থেকে দারুসসালাম স্থানান্তরিত হয় এবং জনাব মওদুদী সাহেবও সেখানে চলে যান, তখন আমিও হিজরত করে সেখানে চলে যাই । তার সাথে একত্রে থাকাকালীন অবস্থাতেই এমন কিছু ঘটনা ঘটল, যাতে শরীয়তের দৃষ্টিকোন থেকেই আমি এ কথা ভাবতে বাধ্য হলাম যে, আমাকে জামাতে ইসলামীর রোকন হিসেবে থাকা উচিত, না না থাকাই বাঞ্চনীয় । কয়েক মাস পর চিন্তা-ভাবনা করে আমি আমার ব্যাপারে এটাই সিদ্ধান্ত নিলাম; এখন আমার পক্ষে জামাতের রোকন হিসেবে থাকা উচিত হবে না। আমার এ সিদ্ধান্তের কারণ তখন আমাদের উভয়ের মধ্যে কোন মৌলিক মতনৈক্য ছিল না। আমি তখনো তাদেরই দাওয়াত এবং জামাতে ইসলামীর কার্যক্রমকে সঠিক ও নির্ভুল মনে করতাম । এর বিস্তারিত বিবরণ আমার লিখা মালা যর জা মেয় রিজারাতক দারিওয়ালত নামক পুস্তক পাঠে জানা যেতে পারে। তখন পৰ্যন্ত মাওলানা ইলিয়াস (রাহঃ) সম্পর্কে আমার বিশেষ কোন জানা শোনা ছিল না । যদিও একবার তাঁকে দেখেছিলাম এবং সাক্ষাতও করেছিলাম তার সাথে। কিন্তু আমার মনে তখন তার ব্যাপারে বিশেষ কোন প্রভাব পড়েনি এবং তার তাবলীগী কার্যক্রম পথ-পদ্ধতি সম্পর্কেও ছিলাম অনবহিত । এখনও আমার মনে পড়ে, যদি কোন ব্যক্তি এ তাবলীগের কাজে শরীক হওয়ার জন্য দাওয়াত দিত এবং বয়ান ও লেখার দ্বারা বুঝাতে চেষ্টা করত, তখন আমার মাঝে কিছুতেই তা বিশেষ কোন প্রভাব সৃষ্টি করতে পারত না । আমার চিন্তা-ধারায় তখন একটা ভিন্ন স্লোত প্রবাহিত হচ্ছিল । কিন্তু আল্লাহ্ তা'আলার মর্জি ছিল অন্যরকম । ফলে জামাতে ইসলামীর সাথে সম্পর্ক ছিন্ন করার কিছুদিন পরেই একটি আশ্চর্য ঘটনার প্রেক্ষিতে (যাকে গায়েবী রহস্য বললেও ভুল হবে না) কিছুদিন আমাকে রায়পুর জেলার সাহারানপুর খানকায় হযরত মাওলানা আবদুল কাদের রায়পুরী সাহেবের (রাহঃ) খিদমতে থাকার সুযোগ হয়। যদিও আমি হযরতের হাতে বাইয়াত গ্রহণ করিনি । এমনকি তখন খানকার যিকির-আযকার ইত্যাদির সাথে আমার ২৯ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।