তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সভাপতি হোক, তার রাজনৈতিক চিন্তাধারা কি এবং রাজনৈতিক কার্যক্রমে সে কোন পথ-পদ্ধতি অনুকরণ করছে-এসব বিষয়ে তাবলীগী জামাতের কোন খবর নেই । জবাব জনাব বন্ধু মহোদয়!...ওয়ালাইকুমুস সালাম! আপনার বিস্তারিত চিঠি জু. 1র হস্তগত হয়েছে। এর দ্বারা আন্দায করতে পেরেছি যে, তাবলীগী জামাতের কার্যক্রম সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনার বেশ মহব্বত রয়েছে এবং এটাকে আপনি দ্বীনের সহীহ খিদমত হিসেবে বিশ্বাসও করেন কিন্তু তার সাথে এও অনুভব করতে পেরেছি যে, আপনার মিজায এখনো পুরো তাবলীগী হতে পারেনি । যদি আপনি পূরো তাবলীগী হতে পারতেন, তাহলে এ সম্পর্কে আপনার কোন ফিকিরই হতো না যে, জামাতে ইসলামীর এ সকল প্রচারণার জবাব কোন লেখা বা প্রবন্ধের মাধ্যমে দেওয়া যেতে পারে, বরং আপনার প্রচেষ্টা তখন এদিকে -ব্যয়িত হতো যে, কিভাবে এ সকল ভাইদেরকে তাবলীগের কার্যক্রমগুলোই এভাবে দেখানো যায় যার ফলে তারা এর সকল দিক, কার্যক্রম, প্রতিক্রিয়া ও ফলাফল স্বচক্ষে দেখে নিতে সক্ষম হয়। তাবলীগওয়ালাদের আমলী দর্শন, কাৰ্যপদ্ধতি মূলত: এটাই এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও এটা যে, যারা বক্তৃতা ও লিখার দ্বারা আশ্বস্ত হতে পারে না, তারা ব্যক্তিগতভাবে স্বন্ঞানে, স্বচোখে দেখার পর আর দুরে না থেকে বরং তাবলীগওয়ালাদের সাথে একান্তভাবে শরীক হয়ে যায়। অবশ্য আল্লাহপাক যদি কাউকে এর তৌফীক না দেন, তাহলে সেটা ভিন্ন ব্যাপার । সর্বপ্রথম আমার ঘটনাই শুনুন। হয়ত আপনি শুনে থাকবেন কারো নিকট । ‘আমি জামাতে ইসলামী প্রতিষ্ঠার বহু পূর্ব থেকেই মরহুম জনাব মওদুদী সাহেবের সাথে গভীর সম্পর্ক রাখতাম । তার চিন্তাধারা এবং লিখার দ্বারা বিশেষভাবে আমি প্রভাবিত ছিলাম । যেন আমি তার আশেক । আজ তখন মওদুদী সাহেবকে চিনতেনও না । ১৯৪১ খৃষ্টাব্দে যখন জামাতে ২৮ www.eelm.weebly.com
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.