১৩৫৮ হিজরীর শাবান মাসে । তরজমানুল কুরআন থেকে নিয়ে এ প্রবন্ধটিই ১৯৭৯ সালের অক্টোবর মাসে ‘আল ফুরকানে’ প্রকাশ করা হয়। এই নিবন্ধটি জামাতে ইসলামীর সাথে সম্পৃক্ত সকল সদস্যদের জন্য বিশেষভাবে পাঠযোগ্য ৷ চতুৰ্থ প্রবন্ধ ‘জামাতে ইসলামী এবং তাবলীগী জামাত ৷’ এ নিবন্ধটি মূলত: একটি নাতিদীর্ঘ প্রশ্নের উত্তর ৷ প্রশ্নকারী লিখেছিল যে, ‘জামাতে ইসলামীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ‘তাবলীগী জামাত’ এবং তার কার্যক্রমে আপত্তি উত্থাপন করেন এবং বিভিন্ন ক্রটি-বিচ্যুতি তুলে ধরেন। এর যে জবাব দেয়া হয়েছে সেটিও মূলতঃ দীর্ঘ হয়ে যায়। এটি ৭৯ সালের অক্টোবরে ‘আল ফুরকানে' প্রকাশিত হয়। পঞ্চম প্রবন্ধ ‘তাবলীগী জামাতের বিরুদ্ধে রেজ্ভী গ্রুপের প্রোপাগান্ডা' এটিও জনৈক ব্যক্তির প্রশ্নের উত্তরে লিখা হয়েছিল। তিনি লিখেছিলেন, আমাদের এলাকায় রেজৃভী গ্রুপ তাবলীগী জামাতের বিরুদ্ধে অপবাদের বড় তুলছেন এবং তারা অহেতুক ও নিকৃষ্টতম অপবাদ লাগাচ্ছেন। এটিও ৭৭ এ প্রবন্ধগুলো একত্রে পুস্তিকাকারে প্রকাশ করা প্রয়োজন মনে করলাম । এগুলো পাঠে ইনশাআল্লাহ্ তারলীগী জামা'আতের বাস্তব অবস্থা এবং তার দাওয়াত ও কার্যক্রমের পথ পদ্ধতি সম্পর্কে অন্ততঃ সামান্য হলেও জানা যাবে এবং এর বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে যে সকল কথা-বার্তা না জেনে ভুল বশতঃ এবং জেনে-শুনে হঠকারিতা ও প্রবৃত্তি পূজার কারণে ছড়ানো হচ্ছে, তারও বাস্তবতা বুঝে আসবে । আল্লাহ্ তাআলা পুস্তিকাটিকে তার বান্দাদের জন্য উপকারী বানিয়ে দিন এবং কবুল করুন৷ মুহাম্মদ মনজূর নোমানী ২৯শে মুহাররম ১৪০০ হিঃ ২০শে ডিসেম্বর ১৯৭৮ইং www.eelm.weebly.com
— صفحة ٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.