দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব জীবনের ব্যক্তিগত ও জাতীয় সকল ক্ষেত্রে ইসলামকে এমনভাবে প্রতিষ্ঠিত করা যেন ব্যক্তিগত উন্নৃতি-প্রগতি, সমাজ বিনির্মাণ এবং শাসন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা তথা সব কিছুই ইসলামী বিধি নিষেধ অনুযায়ী হয় । জামাতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে-ইকামাতে দ্বীন এবং তাদের সকল কার্যক্রমের উদ্দেশ্য রেজায়ে মাওলা তথা আল্লাহ্‌র সন্তুষ্টি ও পরকালের কল্যাণসাধন । অপরদিকে তাবলীগী জামাত মানুষকে ব্যক্তিগত জীবনে কিংবা সামাজিক জীবনে রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে কোনদিকেরই উল্লেখযোগ্য কোন দিক নির্দেশনা দিতে পারছেনা । সুতরাং বর্তমান পরিস্থিতিতে এ প্রোপাগান্ডার বিষয়টি; বিশেষ .করে ব্যাপকভাবে মুসলমানদের মাঝে তাবলীগ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির এ অপপ্রয়াস খুবই উদ্বেগজনক । তাদের এ অপ প্রচারের প্রতিরোধের জন্যই নয় বরং জনসাধারণকে এ ব্যাপারে আশ্বস্ত করা ও তাদের মন থেকে এর বিরূপ প্রতিক্রিয়া দূর করার জন্য হলেও এ সকল প্রোপাগান্ডা ও' ভুল ধ্যান-ধারণার আপনোদন করা একান্ত জরুরী । তাই এ ব্যাপারে হযরতের কাছে সবিনয় নিবেদনপূর্বক দরখাস্তের সাথে সাথে আমার আশা-আপনি এ সবের উচিত ও আশ্বস্তকর জবাব প্রদান করে জাতিকে উপকৃত করবেন । এর ফলে তাবলীগী জামাতের যে চিত্র জামাতে ইসলামী জনসমক্ষে তুলে ধরেছে, তার সঠিক দিকটি মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে এবং ইতিমধ্যে যারা প্রভাবাণবিত হয়ে গেছে, তারাও হয়ত সঠিক পথে ফিরে আসবে । তাবলীগী জামাতের বিরুদ্ধে জামাতে ইসলামীর প্রোপাগান্ডা নিম্নরূপ ৪ তাবলীগী জামাত যা কিছু করছে এবং বলছে, তা শুধু জীবনের একটি বিশেষ ও সুনির্দিষ্ট দিক নিয়ে । তাদের উদ্দেশ্য হলো-মুসলমানদের মধ্যে যারা নামায-রোষা পড়ে না, তাদেরকে নামায শিখানো এবং পড়ানো । কালেমা এবং দু'আ দরূদ সহীহ করানো । সাথে সাথে নামায, রোযার ফযীলত বৰ্ণনা করা । এ ক’টি বিষয়ের তালীমের জন্যই তারা বের হয়ে ২৬ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।