দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব ইসলামার অপপ্রচার ও তার জবাব একটি চিঠি ও তার উত্তর মাওলানা মনজুর নোমানী জনাব! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ! আপনার খেদমতে জামাতে ইসলামী এবং তাবলীগী জামাত সম্পর্কিত একটি জরুরী বিষয়ের আবেদন পেশ করছি । আশা করি হযরত এর গুরুত্‌ অনুধাবন করে উত্তর প্রদানে বাধিত করবেন। | জামাতে ইসলামীর সামনে এখন সবচেয়ে বড় বাধা হল তাবলীগী জামাত এবং তাদের কার্যক্রম ৷ সুতরাং তাবলীগী জামাতের ক্রমবর্ধমান উন্নতি দেখে জামাতে ইসলামীর পক্ষ থেকে তাবলীগী জামাতের উপর কতিপয় নিত্য-নতুন অপবাদ চাপানো হচ্ছে এবং বিশেষ করে যুবক শ্রেণীর মাঝে এর প্রচারণা চলছে অধিক পরিমাণে । জামাতে ইসলামী স্বীয় প্রোপাগান্ডার দ্বারা এ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করছে যে, তাবলীগী জামাত জীবনের একটি বিশেষ এবং নিদিষ্ট অংশকে ইসলামী বানাতে চায় । অথচ জামাতে ইসলামীর মূল লক্ষ্য হচ্ছে-জীবনের প্রতিটি দিককে ইসলামী ছাচে গড়ে তোলা । তাবলীগী জামাত মানুষের পরিপূর্ণ পথ প্রদর্শনের জন্য যথেষ্ট এ জন্য নয় যে, তাদের সম্পূর্ণ কার্যক্রমের নির্যাস হচ্ছে, নামায, রোযা, কালেমা, কিছু দুআ শিখানো আর ফাযায়েল বর্ণনা করা । এ কয়েকটি কাজের মধ্যেই তাদের কার্যক্রম সীমিত । অথচ জামাতে ইসলামী পূর্ণ ইকামাতে দ্বীনের দা‘ঈ-। আর ইকামাতে দ্বীন হচ্ছে-কোন ভাগাভাগি ও পার্থক্য ব্যতীতই পূর্ণ দ্বীনকে একনিষ্ঠতার সাথে অনুসরণ করা এবং সর্বদিক থেকে নিষ্ঠার সাথে তা আদায় করা । মানব (4 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।