দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব এমনিভাবে গোত্রীয় বিচ্ছিন্নতার পরিবর্তে ধীরে ধীরে মজবুত হচ্ছে উম্মতের এক্য এবং এমন একটি এক্যের ভিত সেখানে রচিত হচ্ছে, যার দ্বারা পরবর্তীতে অনেক কিছুই করা সম্ভব । সংঘবদ্ধতার সারকথা এছাড়া আর কি হতে পারে যে, অসংখ্য অগণিত মানুষ একই আওয়াজে একত্রিত হচ্ছে এবং একই আন্দোলন করে যাচ্ছে। এই কাজটাই সেখানে হচ্ছে এবং খুবই ব্যাপক আকারে হচ্ছে। উক্ত উল্লেখযোগ্য ফলাফল হাতেগণা মাত্র ক’বছরে বেরিয়ে এসেছে । শুধুমাত্র একজন মুখলিস ব্যক্তির নিরলস প্রচেষ্টা ও মেহনতের বদৌলতে । সেখানে নেই কোন কমিটি, নেই কোন চাদার ব্যবস্থা, নেই এ আন্দোলনের ভিন্ন কোন নাম, নেই কোন আমীর, নেই-এর প্রচারণার জন্যে কোন পত্র-পত্রিকা । না চলে তাদের মাঝে নিয়মিত প্যারেড, না দেখা যায় ইউনিফরম. ও পতাকা প্রদর্শনীর কোন দৃশ্য ৷ দেয়া হয় না এ কাজের জন্য কোন বিজ্ঞপ্তি বিবৃতি ৷ সরল সোজা, সাধাসিধে এক মওলুভী সাহেব মসজিদে বসে শুধু কাজ করে যাচ্ছেন। পাশ্চাত্যের নিত্য-নতুন প্রচারণা, প্রদর্শনী পদ্ধতি তিনি মোটেও অনুসরণ করেন না। না এ কাজের জন্যে পৃথিবীতে কোন ঢোল পিটানোর প্রয়োজন অনুভূত হয়েছে। এক খালেস দ্বীনী জয্বার মাধ্যমে তারা কাজ করে যাচ্ছেন সার্বক্ষণিক ধ্যানের সাথে। এ কারণেই এ সকল মওলভীগণ নীরবতার সাথে যে কাজ করে যাচ্ছেন, তা আমাদের.বড় বড় সংগঠন ও শক্তিশালী আন্দোলন দ্বারাও সম্ভব হচ্ছে না। যে সকল সংগঠনের নাম পত্র-পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছেন। বাস্তবিকপক্ষে এ ধরনের আন্দোলন হিন্দুস্থানের ইসলামী ইতিহাসে হযরত শাইখ আহমদ.সেরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী (রাহঃ) শুরু করেছিলেন, কিংবা হযরত সাইয়েদ আহমদ বেরলভী (রাহঃ) শুরু করেছিলেন। আর হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ)কে আল্লাহ্‌ তাআলা পুনরায় নতুন করে তার রূপ দেয়ার জন্য তৌফিক দিয়েছেন। : (মরহুম মওদুদী সাহেবের এ নিবন্ধটি এখানেই শেষ নয়, তবে বাকী অংশে তিনি তার নিজস্ব কিছু মন্তব্য ও চিন্তাধারা পেশ করেছেন । যা সল্‌ফে ২৩ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।