তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব আমি জানতে পারলাম-অধিকাংশ সময়ই তারা পায়দল সফর করে দুইশত মাইল পর্যন্ত অতিক্রম করে থাকেন যে বস্তির উপর দিয়েই তাদের পদতভ্রমন হয়, সে বস্তিতেই দ্বীনের জাগরণ সৃষ্টি হয় এবং কালেমা ও নামাযের নূরে নূরাপ্মিত হয়ে যায় । গ্রাম্য-বৃদ্ধ মুবাল্লিগদের সাথে আলোচনা করার সুযোগও আমার হয়েছে। তাদের সরলসোজা মুখ দিয়ে যখন তাদের লক্ষ্য উদ্দেশ্য শুনলাম, তখন আমার মনে হচ্ছিল-ইসলামের সূচনালগ্নে আরবের গ্রাম্য বৃদ্ধরা প্রাণের যে স্পন্দন ও উদ্দীপনা নিয়ে সিরাতে মুস্তাকীমের জন্য উঠে পড়ে লেগেছিল, প্রাণের সেই স্পন্দন ও উদ্দীপনা তাদের মাঝেও সৃষ্টি হয়েছে। এক মুর্খ কৃষককে আমি জিজ্ঞেস করলাম-তোমরা এভাবে ঘুরে বেড়াও কেন? সে জবাব দিল-আমরা বর্বরতার গভীর আঁধারে হাবুডুবু খাচ্ছিলাম, আল্লাহ্ সম্পর্কে আমাদের কোন খবর ছিল না। ছিল না রাসূল সম্পর্কে কোন জ্ঞান। এই মওলুভী সাহেবের (মাওলানা ইলিয়াস [রাহঃ$]) আল্লাহ্ মঙ্গল করুন । তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। এখন আমরা চাই-যে অমূল্য সম্পদের সন্ধান আমরা পেয়েছি, তা আমাদের অন্যান্য ভাইদের দ্বারে দ্বারে পৌছে দিতে । কৃষকের কথাগুলো শুনে আমার চোখ দুটো অশ্রুতে ভরে উঠল । এই জয্বাইতো সাহাবীদের ছিল । যাতে উদ্বুদ্ধ হয়ে তারা শিশাঢালা প্রাচীর সম দাড়িয়েছিলেন এবং এমনভাবে উঠে পড়ে লেগেছিলেন যে, তাদের জান-মালের কোন খবরও ছিল না । এই ধৰ্মীয় ইসলাহ (শুদ্ধি) মেওয়াতের গোত্রীয় বিক্ষিপ্ততাকে দূরে ঠেলে দিয়েছে, যা যুগযুগ ধরে তাদের শক্তি সামর্থ ও সমাজকে কলুষিত করে রেখেছিল । গ্রামের এলাকাগুলোতে ধীরে ধীরে দ্বীনী জলসা শুরু হয়েছে। যাতে লোকেরা জমা হচ্ছে বিশ মাইল পঁচিশ মাইল দূর থেকে। সে মজলিসগুলোতে আট হাজার দশ হাজার লোকের সম্মিলন ঘটে । এক জায়গায়.এক সাথে বসে তারা দ্বীনের তা‘লীম অর্জন করেন এবং সাথে সাথে ভুলে যান সকল প্রকার পারস্পরিক দ্বন্দ । অত:পর গ্রাম্য এলাকা থেকে যে জামাত বের হয় তারা শুধু দ্বীনের তা‘লীমই অর্জন করে না. সাথে সাথে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও মহব্বতের বন্ধনও তারা কায়েম করেন । ২২ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।