দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব ইসলামী শিক্ষার সোজাসুজি মৌলিক বিষয়াদি যা একজন গ্রাম্য বৃদ্ধ লোকের জানার কথা । জিজ্ঞেস করুন আপনি-পরিস্কার বলে দিবে এবং আপনাকে এও বলে দিবে যে, ইসলামের আরকান কি কি। এখন আপনি সেখানে কোন মহিলা বা বাচ্চাকে হিন্দুয়ানী পোষাকে দেখবেন না এবং দেখবেন না কাউকে সতর খোলা অবস্থায় । তাদের বাড়ী ঘর কিংবা পোষাকে-আশাকে দেখবেন না নাপাকি বা অপবিত্রতার ছোয়া । তাদের অভ্যাস, স্বভাব ও চরিত্রের মাঝে এক মহা পরিবর্তনের দোলা লেগেছে তাবলীগী তা‘লীমের মহান পরশে । তাদের জীবন এখন দ্রুত এগিয়ে যাচ্ছে ধৰ্মীয় তাহযীব, তমুদ্দন ও সভ্যতার দিকে। সকল অন্যায় অপকর্ম যেন আশ্চর্যজনকভাবে উধাও হয়ে গেছে। ঝগড়া, ফাসাদ, মামলা-মুকাদ্দমা একেবারেই কমে গেছে। এলাকাটি যেন সম্পূর্ণ একটি নিরাপদ অঞ্চলে পরিণত হয়েছে। এর স্বীকারোক্তি সেখানকার সরকারী বিচারকদের মুখ দিয়েই বের হৃচ্ছে। তাদের সমাজ চিত্রে, লেন-দেন, আচার-আচরনে লেগেছে এক বিরাট পরিবর্তনের ছোয়া । ফলে আশপাশের এলাকাগুলোতেও এর ভিন্ন রকম প্রভাব সৃষ্টি হয়েছে । এখন আর তাদেরকে অপমান ও অবিশ্বস্থতার দৃষ্টিতে দেখা হয় না, বরং ক্রমশ: তাদের ইষ্যত সন্মান প্রতিষ্ঠিত হতে চলেছে। মাওলান গ্রামের সাধারণ গ্রাম্য লোকদের মাঝে তাবলীগ, ইসলাহ (আত্মশুদ্ধি), সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ প্রভৃতির এমন জয্বা তৈরী করে দিয়েছেন যে, যে ব্যক্তিটি গতকাল নাগাদ পথভ্রষ্ট ছিল, আজ সে অন্য ভাইকে সত্য-সুন্দর পথের আহবানের জন্য ঘুরে বেড়াচ্ছে। খেত খামারের কাজ থেকে অবসর হওয়ার পর বিভিন্ন গ্রাম থেকে ছোট ছোট দল তাবলীগে বেরিয়ে পড়ছে। গ্রামে গ্রামে পৌছে লোকদেরকে কল্যাণ, সফলতা চিরন্তন মুক্তির দাওয়াত দিচ্ছে। তাদের পথের সম্বল, সফরের মাল-ছামান কাধে নিয়ে দূর দূরান্ত পর্যন্ত বয়ে চলেছে। একের বোঝা অন্যের উপর তারা ফেলেন না । চান না তারা কারো কাছে নিজের জন্য কিছু ৷ শুধু আল্লাহ্র সত্তুষ্টিই তাদের মূল লক্ষ্যবস্তু । ফলে যেখানেই তাদের পদচারণা হয়, সেখানেই মহল্লা ও গ্রামের বস্তি গুলোতে এক সীমাহীন প্রভাব পড়ে । ২৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।