তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব কোন কিছুর সূত্র ধরে শুরু হত জিঘাংসা । যার ধারা চলত যুগ যুগ ধরে। তাদের উদ্যম, বাহাদুরী, বাহুবল, গোত্রীয় শক্তি-সামর্থ এভাবেই নিঃশেষ হতে চলছিল । খুঁজে পাচ্ছিল না তারা এর থেকে উত্তরণ ও উন্নৃতি-অগ্রগতির কোন পথ । এমনকি নিজ প্রতিবেশীর জন্যও ছিল একে অন্যের ত্রাস । সুতরাং এ সকল এলাকায় যাদের সরকারীভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাদের অভিযোগ হল-ইংরেজ হুকুমত এবং আলোর, ভরতপুরের জমিদারী শাসনও সেখানে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা ও তামাদ্দুনিক পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে অকৃতকার্য হয়েছে। ঠিক এমনি মুহূর্তে হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ) সেখানে কাজ শুরু করেছিলেন এবং দশ/বার বছরের এ সংক্ষিপ্ত সময়েই এ বর্বর জাতির অধিকাংশের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। বর্তমানে সেখানে প্রায় আড়াইশত মাদ্রাসা রয়েছে। সব মাদ্রাসায় এসে গ্রামের ছেলেরা দ্বীনের প্রাথমিক শিক্ষা অর্জন করে। এদের মধ্যে যারা দ্বীনের উচ্চ শিক্ষা লাভ করতে চায়, তাদের জন্য রয়েছে-দিল্লীর নিকটবর্তাঁ হযরত নিজামুদ্দীন মাহবুবে এলাহী এলাকায় অবস্থিত বড় মাদ্রাসা । যার বদৌলতে এ পথ বিপন্ন মানব সমাজ ইসলামের সু মহান মর্যাদা সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছে। মাদ্রাসাগুলোতে শুধু দ্বীনি ইলমই শিক্ষা দেয়া হয় না, বরং ছাত্রদেরকে খালেস দ্বীনের তরবিয়াত দেয়া হয় এবং তাবলীগ ও আমলের ইসলাহী মশ্ক করানোর জন্য পার্শ্ববর্তী গ্রামগুলোতে নিয়ে বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। এ মাদ্রাসাগুলোর বরকতে মেওয়াতের লোকদের মধ্য থেকে , উলামা মুবান্লিগীনের উল্লেখযোগ্য একটি দল তৈরী হয়ে গেছে। যারা এই পথভ্রষ্ট জাতিকে দ্বীনের পথে সর্বদা কায়েম রাখার যিন্মাদার বনে গেছেন। আল্লাহ্র ফজলে মাওলানা স্বয়ং এ জাতির মুবাল্লিগদের কাছ থেকে ইসলাহের (আত্মশুদ্ধির) কাজ নিয়েছেন এবং তারই লাগাতার প্রচেষ্টার যে সুফল আমি স্বচোখে দেখে এসেছি তা নিম্নে প্রদত্ত হল- কোন এলাকায় গ্রামের পর গ্রাম এমনও রয়েছে যে, সেখানে একজনও বে-নামাযী পাওয়া-যাবে না । গ্রামের যে সকল মসজিদগুলোতে তারা তাদের পালিত পশু বেধে রাখত, আজ সেখানে পাচ ওয়াক্ত নামায আযান ও জামাতের সাথে আদায় হচ্ছে। কোন পথিককে আপনি দাড় করিয়ে তার পরীক্ষা নিন-সে আপনাকে বিশুদ্ধভাবে কালেমা শুনিয়ে দিবে। 0) www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।