দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব সেখানে ইসলামী শিক্ষা-দীক্ষার কোন ব্যবস্থা করা হয়নি । তাই ফলাফল এই দাড়াল যে, যারা হুকুমতের একান্ত নিকটবর্তাঁ অবস্থান করছিল, তাদের মধ্যে প্রাচীনকালের সকল বর্বরতা ফিরে আসল এবং ধীরে ধীরে তারা ইসলাম হতে এই পমোণ দূরে সরে পড়ল যে, তাদের মধ্যে ‘আমরা মুসলমান’ শুধু এই ধারণাটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। অবশিষ্ট ছিল না তাদের মুসলমানী নাম পর্যন্ত । নাহার সিংহ, ভিপি সিংহ ইত্যাদি নামে তাদেরকে ডাকা হত । তাদের মাথায় শোভা পেত চুলের খোপা । রীতিমত মুর্তি পুজায় লেগে গিয়েছিল তারা । নিজের চাওয়া-পাওয়া আল্লাহ্র কাছে না চেয়ে চাইত হাতে গড়া এ সকল দেবদেবীর কাছে। তাদের পূর্বপুরু্ষরা পুরাতন যামানায় যে প্রতিমার পূজারী ছিল সে পূজার দিকে ফিরে গেল তারাও । ইসলাম সম্পর্কে অজ্ঞতা তাদের মাঝে এমনভাবে ছেয়ে গিয়েছিল যে, সাধারণ গ্রাম্য লোকদের কালেমা পর্যন্ত জানা ছিল না । এমনকি নামাযের বাহ্যিক সুরতের সাথেও তারা অপরিচিত হয়ে পড়েছিল । ঘটনাক্রমে কোন মুসলমান .সে এলাকায় পৌছে নামায পড়তে শুরু করলে গ্রামের পুরন্ষ মহিলা ও বাচ্চারা কৌতুহল বশত: তার আশে পাশে একত্রিত হয়ে যেত । নামাযের রুকু সিজদাকে এক ধরনের অদ্ভুত কাজ মনে করত | ভাবত যে, হয়ত লোকটার পেটে ব্যথা আরম্ভ হয়েছে কিংবা পাগল হয়ে গেছে। অন্যথায় এভাবে উঠা-বসা করছে কেন শুধু এখানেই শেষ নয়, বরং জাহিলী যুগের সকল বর্বরতা আর পশুত্ব তাদের মাঝে ছেয়ে গিয়েছিল । পরিস্কার-পরিচ্ছন্নৃতা তো পাওয়াই যেতো না । এমনকি পবিত্রতা অর্জনের প্রাথমিক নিয়ম কানুন সম্পর্কেও তারা ছিল অজ্ঞ নারী পুরুষ সব উলঙ্গ অর্ধ উলঙ্গ অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াত । হায়া শরমের জলাঞ্জলী, চুরি, ডাকাতি, রাহাজানী সহ সকল অপকর্মের ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল ব্যাপার । কোন মুসাফিরের জন্য একাকী এঁ এলাকা দিয়ে অতিক্ৰম করা ছিল মুশকিল । তাদের কবিলা এবং গোত্রগুলোর মাঝে জাহিলী প্রথা-প্রচলন নিয়ে দ্বন্দ-সংঘাত সর্বদা এমনভাবে লেগেই থাকত, যেমনভাবে লেগে থাকত আরব্য জাহিলী যুগের লোকদের মাঝে । তাদের আবাদীগুলো বিভিন্ন খন্ডে বিভক্ত ছিল। প্রায় সময়ই এক এলাকার লোকদের সাথে অন্য এলাকার লোকদের নারী, জন্তু বা অন্য ১৯ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।