দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ 49
📝 Text 📖 PDF

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব দ্রান প্রতিষ্ঠার সঠিক পথ ও একটি অনুসর পায় দৃষ্টান্ত -মরহুম মওদুদী (মওদুদী সাহেবের এ নিবন্ধটি আজ থেকে ৪০ বৎসর পূর্বের লেখা । ১৩৫৮ হিজরীর শা‘বান মাসে (১৯৩৯ অক্টোবর) তরজমানুল কুরআনে ‘একটি গুরুত্বপূর্ণ দ্বীনী আন্দোলন’ শিরোনামে এটি প্রকাশিত হয়েছিল । এখানে প্রবন্ধটিতে. যে শিরোনাম দেয়া হয়েছে সেটা আল-ফুরকান পত্রিকার পক্ষ থেকে দেয়া ৷) গত রজব মাসের শেষ দিকে দিল্লীর নিকটবর্তী একটি এলাকায় আমার যাওয়ার সুযোগ হয়। যে এলাকাটি মেওয়াত নামে প্রসিদ্ধ । দীর্ঘদিন যাবত শুনে আসছিলাম সেখানে মাওলানা ইলিয়াস কান্দলভীর (রাহঃ) নেতৃত্বে নীরবে একটি আন্দোলন চলে আসছে । যা দশ/বার বৎসরের ব্যবধানে এ এলাকার অবস্থা আমূল পরিবর্তন করে দিয়েছে। শেষ পর্যন্ত কৌতুহল আর আমার সন্ধানী মন আমাকে বাধ্য করল স্বয়ং গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করে আসতে । সে ভ্রমনে আমি যা কিছু স্বচক্ষে দেখেছি এবং যেটুকু ফলাফল আহরণ করেছি, তা তরজমানুল কুরআনের পাঠক ও শুভাকাংখীদের খেদমতে পৌছে দিচ্ছি। ফলে আল্লাহ্‌ তা‘আলার যে বান্দা বাস্তবিকপক্ষেই দ্বীনের জন্য কিছু কাজ করতে চায়, সে যেন কাজ করার এক সঠিক ও সুন্দর তরীকা সম্পর্কে অবগতি লাভ করতে সক্ষম হয়। | মেওজাতির বসবাস দিল্পীর পাশেই আলোর, ভরতপূর, গোড়গানূহ এবং অন্যান্য পার্শ্ববর্তী এলাকায় । অত্র এলাকার মোট জনসংখ্যা আনুমানিক ৩২ লক্ষের কম হবে না। এখন থেকে বহু শতাব্দী পূর্বে সম্ভবত: হযরত নিজামুদ্দীন মাহবুবে এলাহী (রাহঃ) এবং তার খলীফা ও অনুসারীদের প্রচেষ্টায় এ জাতির মাঝে ইসলাম পৌছেছিল। কিন্তু আফসোস! পরবর্তীকালে মুসলিম শাসক এবং জায়গীরদারদের গাফলতির কারণে ৮ www.eelm.weebly.com

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.