দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig jamat vittihin ovijog o jobab
/ ৪৯
📝 লেখা 📖 পিডিএফ

তাবলীগী জামাত : ভিত্তিহীন অভিযোগ ও তার জবাব পাকিস্তান, হিন্দুস্থান এবং কম বেশী পৃথিবীর সব দেশেই এদের অবস্থান । অত:পর তাকে বললাম-আপনি ইতিহাস নিশ্চয় পড়েছেন-ইতিহাসের পাতায় কোথাও কি একথা পেয়েছেন যে, হিন্দু-ধর্মের প্রতিষ্ঠাতাগণ কিংবা গৌতমবুদ্ধ কিংবা হযরত ঈসা (আঃ) কিংবা ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা তার প্রাথমিক সাথী ও অনুসারীরা স্বীয় ধর্মের গোড়াপত্তন করতে গিয়ে দ্বীন-ধর্মের প্রচার প্রসার করার জন্যে কোন পার্টি প্রতিষ্ঠা করেছিলেন কিংবা কোন সংস্থা স্থাপন করেছিলেন? যার নির্ধারিত সদস্য এবং সভাপতি, সেক্রেটারী দায়িত্বশীল ছিলেন, যারা চাদা তুলে এর জন্য কোন ফান্ড কায়েম করেছিলেন। তিনি উত্তরে বললেন-না, ইতিহাসে এমন কোন প্রমাণ পাওয়া যায় না বলেই তো আমরা জানি। আমি বললাম-আসল কথা কি, যে কাজ একান্তভাবে দ্বীনের জন্যে হয়, যাতে পার্থিব কোন উদ্দেশ্যের সংশ্লিষ্টতা নেই এবং যা শুধুই রেযায়ে মাওলার জন্যে এবং আল্লাহর বান্দাকে আল্লাহ্র সাথে জুড়ে দেয়া এবং বিশেষ করে মৃত্যুর পরবর্তী জীবনে মুক্তি ও সফলতা অর্জনের জন্যে করা হয়, সে কাজের জন্য নিয়মতান্ত্রিক কোন পার্টি বা সংস্থা এবং তাতে সদস্যের প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে না চাদা তুলে এর জন্য কোন ফান্ড তৈরী করার । বরং তার তরীকা হল-লোকদেরকে আল্লাহ্র দিকে আল্লাহ্র নির্দেশিত পথে আহবান করা । অতঃপর যে এ পথে এসে যায় তাকে বলা হয় তুমিও এমনিভাবে আল্লাহ্‌র বান্দাদেরকে আল্লাহ্র দিকে তার নির্দেশিত পথে ডাক এবং যথাসম্ভব নিজেকে এবং নিজের প্রতিটি বিষয়কে তার জন্য উৎসর্গ করে দাও। ব্যাস! এমনিভাবে কাজ চলছে এবং এর বিস্তার ঘটছে। আল্লাহ্র পয়গাম্বর এবং পথপ্রদর্শকগণ এমনিভাবে কাজ করে গেছেন। তাবলীগী জামাতের কাজও এভাবেই হচ্ছে। আমার কথাগুলো শুনে উক্ত ভদ্র লোক বলে উঠলেন- as বুঝে নিয়েছি এবং অন্যকেও বুঝাতে এবং আশ্বস্থ করতে সক্ষম হব । এ বলে তিনি বিদায় নিলেন। ১৭ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।