পরিচিতি এই ছোট্ট পুত্তিকাটিতে তাবলীগী জামাত এবং এর কার্যক্রম সম্পর্কে পীচটি নিবন্ধ তুলে ধরা হল-এ নিবন্ধগুলো বিভিন্ন সময়ে মাসিক “আল ফুরকানে’ প্রকাশিত হয়েছে তন্ধ্যে প্রথম নিবন্ধটি হল-“তাবলীগী জামাত এবং তার কার্যক্রমঃ একটি সংক্ষিপ্ত পরিচিতি’ ৷ এ প্রবন্ধটি ১৯৭৮ সালের জুলাই মাসে ‘আল ফুরকানে’ প্রধান শিরোনামে ছাপা হয়েছিল । এতে তাবলীগী জামাতের দাওয়াত এবং তার কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। তাবলীগের চেষ্টা প্রচেষ্টায় যাদের কখনো আমলীভাবে শরীক হওয়ার সুযোগ হয়নি, তারা এটি পাঠ করে অস্ততঃ তাবলীগ সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং এ অভিজ্ঞতা তাদের জন্য তাবলীগের সাথে বাস্তবে শরীক হওয়ার ওসীলাও হয়ে যেতে পারে ইনশাআল্লাহ্ । দ্বিতীয় প্রবন্ধটি হল-“তাবলীগী জামাত সম্পর্কে কতিপয় প্রশ্ন ও তার জবাব’ ৷ এ প্রবন্ধটিতে তাবলীগী জামাত সম্পর্কে একজন সি, আই, ডি অফিসারের পক্ষ থেকে এমন কতিপয় জিজ্ঞাসা ও তার জবাব দেয়া হয়েছে, যেগুলো অনেকের মনেই উদ্রেক হয়ে থাকে। এটিও ১৯৭৭ সালের আগষ্ট সংখ্যায় ‘আল ফুরকানে’ প্রকাশি হয় । তৃতীয় প্রবন্ধটি ‘জামাতে ইসলামী'র প্রতিষ্ঠাতা মরহুম মওদুদী সাহেবের লিখা । আজ থেকে ৪০ বৎসর পূর্বে ১৯৩৯ সালে (তখন তিনি জামাতে ইসলামী প্রতিষ্ঠা করেননি) হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস (রাহঃ)-এর তাবলীগী কার্যক্রম দেখা এবং বুঝার জন্য তিনি দিল্লী এসে হযরত মাওলানা ইলিয়াস (রাহঃ)-এর সাথে মিলিত হয়েছিলেন এবং সে সময় তাবলীগী কার্যক্রমের বিশেষ ময়দান মেওয়াত এলাকা এতদ উদ্দেশ্যে পরিদর্শন করেছিলেন। এ সফরে তিনি যা কিছু স্বচক্ষে দেখেছেন এবং উপলব্ধি করেছেন তা নিজের পত্রিকা ‘তরজমানুল কুরআনে’ ‘একটি গুরুত্বপূর্ণ দ্বীনী আন্দোলন' শিরোনামে প্রকাশ করেছিলেন এবং তা প্রকাশিত হয়েছিল। ৮ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।