কখনও বসতো না । সাধারণ মানুষের ঘাম দুর্গন্ধযুক্ত হলেও রসুল স. এর ঘাম ছিলো উন্নত মানের সুঘাণ । রসুল স. এর ঘুমকে ঘুমই বলা হয়, কিন্তু তার ঘুম ছিলো আমাদের সাধারণ মানুষের জেগে থাকার চেয়ে শক্তিশালী । রসুল স. এর স্বপ্ন ওহি ছিলো । ঘুমের কারণে রসুল স. এর ওজু নষ্ট হতো না । রসুল স. নি:সন্দেহে মানুষ ছিলেন । কিন্তু আলাহ তায়ালা রসুল স. কে যে বৈশিষ্ট্য দিয়েছেন সেগুলো অস্বীকার করবেন কেন? ইয়াকূতও একটা পাথর. আবার হাজরে আসওয়াদ একটা পাথর । কিন্তু হাজরে আসওয়াদের সাথে ইয়াকুত তুলনীয়ও হতে পারে না । আল্লাহ তায়ালা নবিদের, শরীরে জান্নাতের কিছু বৈশিষ্ট্য সৃষ্টি করেছেন ৷ একারণে তাদের পবিত্রণশরীর মৃত্যুর পরে মাটি নিঃশেষ করতে পারে না. একইভাবে অন্যদের বর্জ্যের তুলনায় রসুল স. এর'বর্জ্যে যদি।বিশেষ কোন বৈশিষ্ট থাকে; তাহলে সমস্যা কোথায় ?* ৬৪ আহলে সুন্নত ওয়াল জামাতের অধিকাংশ আলেমের নিকট রাসূল স. এর শরীরের বর্জ্য পদার্থসমূহ পবিত্র । আমরা এখানে বিস্তারিত আলোচনায় না গিয়ে।আহলে'সুন্নত ওয়াল জামাতের বিখ্যাত কিছু মুহাদ্দিসের নাম উল্লেখ করছি, যারা রাসূল স. এর৷।পেশাব পান সংক্রান্ত হাদীসকে সহীহ অথবা হাসান বলেছেন । 1. ইমাম দারে কুতনী রহ । তিনি রাসূল স. এর পেশাব পান সংক্রান্ত হাদীসটি সহীহ বলেছেন । (আশ-শিফা, কাযী ইয়ায রহ ।খ.1, পৃ.50 । আল-বদরুল৷ মুনীর, খ.1, পৃ.481-486 ।) 2. আলামা ইবনুল মুলাক্কিন রহ. (আল-বদরুল মুনীর, খ.1, পৃ.486) । 3. আলমমা জালালুদ্দীন সুয়ূতী রহ. । আল-খাসাইসুল কুবরা, খ.2, পৃূ.441 । 4. ইমাম আৰু বকর আল-হাইসামী রহ. (মাজমাউয যাওয়াইদ, খ.8, পৃ.346-347) । 5. ইমাম মুনাবী রহ (আত-তাইসীর বিশরহিল জামেইস সগীর, খ.2, পৃ.263) । স্পষ্টভাবে যারা রাসূল স. এর বর্জ্যপদার্থকে পবিত্র বলেছেন, 6. ইবনে হাজার আসকালানী রহ । তিনি ফাতহুল বারীতে লিখেছেন, রাসূল স. এর বর্জ্য পদার্থ পবিত্র হওয়ার অনেক দলিল রয়েছে । ইমামগণ একে রাসুল স. এর একান্ত বৈশিষ্ট্য সাব্যস্ত করেছেন । (ফাতহুল বারী, খ.1 প.468)। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।