দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — tablig birodhi apo procharer jawab
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

আমি বললাম, আল-হামদুলিলহ, অধিকাংশ শিক্ষিত লোকই এই কিতাবের বরকতে দীনের পথে আসছে । তবে অশিক্ষিত ও গৌড়া লোকদের কোন ওষুধ কারও কাছে নেই । যে বর্ণনায় হজরত হানযালা রা. এর মুনাফেক হওয়ার আশঙ্কা উল্লেখ করা হয়েছে । তিনি হলেন হজরত হানযালা ইবনুর রাবী । তিনি একজন বিশিষ্ট ওহি লেখক ছিলেন ৷ যাকে ফেরেশতারা গোসল দিয়েছে, তিনি হলেন, হজরত হানযালা ইবনে মালেক (রাখি:)৷. বিষয়টি মেশকাত শরীফের বিখ্যাত ব্যাখ্যাগ্ুন্থ মেরকাতে* রয়েছে। ওহিদ সাহেবকে যখন বিষয়টি দেখালাম, তিনি/বিস্মিত হয়ে বললেন, তওবা । তওবা । আমি তো এই প্রশ্ন করে অনেককে বিভ্রান্ত করার চেষ্টা করেছি । এখন বুঝলাম, এটা আমার নিজের“হলমের স্বল্পতা । আমাকে ক্ষমা করবেন । রক্ত পান ওহিদ সাহেব বললেন, রক্ত নাপাক হওয়ার বিষয়টি পবিত্র কুরআনের অকাট্ব আয়াত দ্বারা প্রমাণিত । অথচ শাইখুল হাদিস রহ. দু'জন সাহাবির রক্ত পানের ঘটনা বর্ণনা করেছেন । রসুল স. তাদের রক্ত পানের কথা জানতেন । কিন্তু তিনি এতে অসন্তুষ্টি প্রকাশ করেননি । বরং বলেছেন, যার রক্তে আমার রক্ত মিশেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না । আল্লাহর নবি কি কুরআনের বিরোধিতা করতে পারেন? দু'টি ঘটনার একটা হলো, হজরত আবু সাইদ খুদরি রা. এর পিতা হজরত মালেক ইবনে সিনান রা. এর । *৬ মেরকাত, খ.6, পৃ.197 । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।