5. হেদায়াতে রয়েছে, 2১৩] ০ £১) ০০২ = অর্থাৎ হাসান বসরি রহ. বিতর নামাজ তিন রাকাত হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহের একমত্যের কথা বলেছেন । 6. আলামা ইবনুল হুমাম রহ. 861 হি: ইন্তেকাল করেছেন। হেদায়ার গ্রন্থকার 590 হি: ইন্তেকাল.করেছেন । নিজের জন্মের তিন শ’ বছর পূর্বে আল্লামা ইবনুল হুমাম কীভাবে. হেদায়া কিতাবে রুকু থেকে উঠে কুনুতের হাদিস সহিহ বলেছেন? আপনারা এধরনের হাস্যকর, নির্বুদ্ধিতামূলক বিষয় কেন৷৷উল্লেখ করেন? ওহিদ সাহেব বললেন; এই উদ্ধৃতিগুলো আমাদের আলেম মাওলানা ইউসুফ জেপুরী॥তার হাকিকাতুল ফিকহ্ 'নামক কিতাবে লিখেছেন । তারা যদি মাসআলাগুলো মূল আরবি হেদায়া থেকে না দেখাতে পারে, তাহলে আহলে হাদিস মাজহাব মিথ্যা হওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ থাকবে না । আমি বললাম,» পূর্বে আপনার ইচ্ছা অনুযায়ী দু’টি হাদিস আনতে বলেছিলাম । আনতে পারেননি । পূর্ণ নামাজের ফরজ ও সুন্নত হাদিস থেকে প্রমাণ করতে পারেননি । এবার এক শ্বাসে হানাফি ফিকহের ব্যাপারে ছয়টা মিথ্যা তথ্য দিয়েছেন । এগুলোও আপনি কখনও দেখাতে পারবেন না । এবার বলুন, বিরোধী মনোভাব, কথায় কথায় মিথ্যা বলা কি হানাফিদের অভ্যাস না কি আপনাদের? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।