ওহিদ সাহেব বললেন, আমি তো এমন হাদিস জানি না । আমি আমাদের আলেমদের নিকট যাবো । তাদের কাছে হাদিস দু'টো জিজ্ঞাসা করবো । আমি যদি হাদিস আনতে পারি, তাহলে আপনাকে আহলে হাদিস হতে হবে । আর যদি আমি না আনতে পারি, তাহলে আমি আহলে সুন্নত ওয়াল জামাত হানাফি হয়ে যাবো । আমি বললাম, অবশ্যই । দ্বিতীয় বৈঠক তিন দিন পর ওহিদ সাহেব আবার এলেন ॥৷॥এসে বললেন, তিন দিন কোন বিশ্রাম করিনি । প্রত্যেক আহলে হাদিস আলেমের কাছে গিয়েছি । বলেছি, শুধু দু’টো“হাদিস লিখে দিন । কিন্তু কেউ আগ্রহ দেখায়নি ৷ বরং প্রত্যেকেই বলেছে, এধরনের'প্রশ্ন আগামীতে আমাদের কাছে আনবেন না ॥এই প্রশ্নগুলো“/হঠকারিতা ছাড়া কিছু নয় । আমি তাদেরকে বললাম, এধরনের প্রশ্ন আপনারা যদি আপনাদেরকে করে; সেটা হঠকারিতা? এরপর তিনি বললেন, প্রতিশ্রুতি অনুযায়ী আমার হানাফি হওয়া উচিৎ ৷ কিন্তু আমার এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।