এগুলোর উদ্ধৃতি উল্লেখ করা জরুরি মনে করছি না । এই কিতাবগুলো ছাড়া অন্য কোন জায়গা থেকে হাদিস গ্রহণ করলে সেগুলোর উদ্ধৃতি উল্লেখ করে দিয়েছি” ১ তিনি শাইখুল হাদিস সাহেবের কথাটা তিনবার পড়লেন । এরপর বললেন, তিনি তো আসলেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন । আমি পুরো কিতাব পড়িনি । আমি তাকে বললাম, সালাতুর রসুল কিতাবেও অনেক কথা উদ্ধৃতি ছাড়া আছে ৷ যেমন, ৪৪৯ পৃ. থেকে,৪৫৪ পৃষ্ঠায় যে দোয়া ও আমল আছে, এগুলো তিনি-উদ্ধৃতি ছাড়া উল্লেখ।করেছেন । গাইরে মুকাল্লিদ আলেম মাওলানা আব্দুর রউফ সালাতুর রসুল॥এর টীকায় মারাত্মক উপহাস করে লিখেছেন, “এই ওজিফা পাঠকারীকে একটি সিন্দুকে ভরে সমুদ্রে ফেলে দেয়া উচিৎ । এতে' হজরত ইউনুস আ. এর পূর্ণ সাদৃশ্য লাভ করবে । এভাবে আমল করার দ্বারা একচনল্লিশ দিন অবস্থানের প্রয়োজন হবে না, কয়েক ঘন্টায় সব ধরনের বালা- মুসীবত থেকে মুক্ত হয়ে যাবে । কোন বিপদাপদ থাকবে না। চিরকালের জন্য সব দূর হয়ে যাবে ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন । আমি খুবই আশ্চর্যন্বিত হয়েছি । খুব দু:খ লেগেছে । আমাদের সালাফিদের মাঝেও এজাতীয় কুসংস্কার ও অনর্থক বিষয় ১ ফাযায়েলে কুরআন, পৃ.7 । বর্তমানে ফাযায়েলে আমলের সমস্ত হাদীসের তাহকীকসহ তাহকীকুল মাকাল নামে খুবই মূল্যবান একটি কিতাব প্রকাশিত হয়েছে। এর সংক্ষিপ্ত উর্দু অনুবাদ হলো, তাসহীহুল খিয়াল । আগৃহী পাঠক কিতাব দু’টি সংগৃহে রাখতে পারেন । এগুলো দেখলে ফাযায়েলে আমলের ব্যাপারে সৃষ্ট সন্দেহ দূর হবে ইনশাআল্লাহ । www.eelm.weebly.com
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.