দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ ৯৫ একশত দিনার । ইহা ব্যতীত তাহার নিকট আর কোন অর্থ নাই । ওলীমার' আয়োজনে সে এই সমুদয় অর্থ ব্যয় করিয়া দিল। এখন ওলীমায় ব্যয় করা যদিও মোবাহ, কিন্তু এইরূপ স্বল্প আয়ের ব্যক্তির পক্ষে উহাতে একশত দিনার ব্যয় করা সুস্পষ্টভাবেই অপব্যয় এবং উহাতে নিষেধ করা ওয়াজিব । কালামে পাকে এরশাদ হইয়াছে- Er SN ed NP ALS ®) অর্থঃ “একেবারে মুক্তহস্ত হইও না তাহাতহলেডু জিত, নিঃস্ব হইয়া বসবাস করিবে” (সূরা বনী ইসরাঈলঃ আয়াত ২৯) উপরোক্ত আয়াতটি মদীনায় এমন এক ব্যক্তি সম্পর্কে নাজিল হইয়াছে, যেই ব্যক্তি তাহার যাবতীয় সম্পদ সৎ কাজে ব্যয় করিয়া দিয়াছিল। পরে যখন তাহার পরিবারের লোকেরা আবশ্যকীয় খরচের জন্য তাহার নিকট অর্থ চাহিল, তখন সে কিছুই দিতে পারিল না। অন্য আয়াতে আছে- aden - obC iJl sl BE oils is BE YY, অর্থঃ “কিছুতেই অপব্যয় করিও না, নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই ।” (সূরা বনী ইসরাঈলঃ আয়াত ২৬-২৭) অপর এক আয়াতে আছে- UG WS LIES LAL SS PS di LAB ahi : অর্থঃ “এবং তাহারা যখন ব্যয় করে, তখন অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না এবং তাহাদের পন্থা হয় এতদুভয়ের মধ্যবর্তী ।” (সূরা ফোরকানঃ আয়াত ৬৭) মোটকথা, অপব্যয় করা কোন অবস্থাতেই কাম্য নহে। কেহ এইরূপ করিলে তাহাকে বাধা দিতে হইবে । বরং এইরূপ অপব্যয় রোধ করা কাজীর উপর ওয়াজিব । অবশ্য কোন ব্যক্তি যদি সংসারে একা হয় এবং পরিবার পরিজন বলিতে তাহার কিছুই না থাকে তদুপরি অল্পেতুষ্টি ও তাওয়ান্ধুলের শক্তিতে যদি শক্তিমান হয়, তবে তাহার পক্ষে নিজের সমস্ত সম্পদ সৎ কাজে ব্যয় করিয়া দেওয়া জায়েজ । ওলীমা অনুষ্ঠানের কথা এখানে উদাহরণ হিসাবে উল্লেখ করা হইয়াছে। অন্যথায় স্বল্প আয়ের ব্যক্তিদের পক্ষে নিজের সমস্ত অর্থ ব্যয় করিয়া ঘরের দেয়ালে নকশা করাও জায়েজ নহে । তবে যাহাদের অগাধ ধন-সম্পদ সাজ-সজ্জা করা নিষিদ্ধ নহে। সেই আদি কাল হইতেই মসজিদের ছাদ ও প্রাচীরে কারুকার্য করা হইতেছে। অথচ নিছক সৌন্দর্য বর্ধন ছাড়া উহার অন্য কোন উপকারিতা নাই । বাড়ী-ঘরেরও এই হুকুম । পোশাকের শোভা ও খাদ্যের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।