দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৯৪ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ থাকার শর্তে অংশ গ্রহণ করা যাইবে । অন্যথায় উহাতে অংশ গ্রহণ করা জায়েজ হইবে না। Hl কোন কোন জেয়াফতে কৌতুকী ও কিচ্ছা-কাহিনী বর্ণনাকারী লোক আনাইয়া তামাশার আয়োজন করা হয়। এইসব কিচ্ছা-কাহিনীর মধ্যে যদি কোনরূপ অশ্লীলতা ও মিথ্যার সংমিশ্রণ থাকে, তবে তাহা গর্হিত কর্মের অন্তর্ভুক্ত হইবে৷ পক্ষান্তরে সেইসব কিচ্ছা-কাহিনী যদি শুধুই লোকহাসানোর উদ্দেশ্যে বৰ্ণনা করা হয় এবং উহাতে কোনরূপ মিথ্যা ও অশ্লীলতা না থাকে, তবে তাহা শুনিতে কোন ক্ষতি নাই । কিন্তু এই ক্ষেত্রেও শর্ত হইল, এইসব কিচ্ছা-কাহিনীর আসর স্বল্প মাত্রায় হইতে হইবে। এমনসব প্রকাশ্য মিথ্যা যাহা দ্বারা কাহাকেও প্রতারিত করা বা কাহারো উপর দোষারোপ করা উদ্দেশ্য না হয়- তাহা মুনকার ও গর্হিত কর্মের মধ্যে গণ্য হইবে না । যেমন কোন ব্যক্তি অপর কাহাকেও বলিল, “একশত বার তোমাকে নিষেধ করিলাম বা হাজার বার এই কথাটি বলিলাম” । অথচ এই উক্তিটি সত্য নহে এবং কস্মিনকালেও সে একশত বার বা হাজার ৰার বলে নাই । কিন্তু তবুও সকলের নিকট এই কথা বিদিত যে, এই ক্ষেত্রে বর্ণিত সংখ্যা বুঝানো উদ্দেশ্য নহে; বরং কথাটির উপর তাকীদ ও জোর দেওয়াই উদ্দেশ্য । সুতরাং ইহা মিথ্যার মধ্যে গণ্য হইবে ন৷। খানাপিনায় অতিরিক্ত খরচ করাও গর্হিত কর্ম । এইরূপ অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের কর্তব্য- মেজবানকে অপব্যয় করিতে নিষেধ করা । দাওয়াতে অতিরিক্ত খানাপিনার আয়োজন করিলে উহাতে অপব্যয়ের পাশাপাশি আরেকটি অনিষ্ট হইল, সম্পদ বরবাদ করা। সম্পদ বরবাদের সংজ্ঞা হইল- কোন বস্তু বা সম্পদ কোনরূপ ফায়দা ব্যতীত সম্পূর্ণ অকারণে নষ্ট করিয়া দেওয়া । যেমন- কাপড় জ্রালাইয়া দেওয়া, ছিড়িয়া ফেলা, ঘর ধ্বসাইয়া দেওয়া বা অর্থ-কড়ি পানিতে ফেলিয়া দেওয়া ইত্যাদি৷ অনুরূপভাবে মাতমকারী ও গায়ককে বখশীশ দেওয়াও অর্থ বরবাদ করার মধ্যে গণ্য । কেননা, এইসব বিষয় শরীয়ত সম্মত নহে। সুতরাং এইসব কাজে সম্পদ ব্যয় করার অর্থ হইতেছে, যেন সংশ্লিষ্ট ব্যক্তি বিনা ফায়দায় নিজের অর্থ বরবাদ করিয়া দিল । অপব্যয়ের বিষয়টি আরো ব্যাপক । কেবল গর্হিত কাজে অর্থ ব্যয় করাই অপব্যয় নহে; বরং বৈধ কাজে অতিরিক্ত ব্যয় করিলেও উহাকে ‘অপব্যয় বলা হইবে মানুষের জরুরত পরিমাণের বিষয়টিও সকলের ক্ষেত্রে এক রকম নহে । মানুষের অবস্থা ভেদে উহাতে পার্থক্য হইয়া থাকে। সুতরাং কোন কোন ক্ষেত্রে অপব্যয়ে বাধা দেওয়া ওয়াজিব । যেমন এক ব্যক্তি বালবাচ্চা লইয়া ঘর সংসার করে। সংসারের একমাত্র উপার্জনশীল এই ব্যক্তির সর্বমোট পুঁজি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।