দাওয়াত ও তাবলীগ বিষয়কঃ Powered by www.eelm.weebly.com — SotKajerAdeshOOsotKajerNishedh
/ ১৪৯
📝 লেখা 📖 পিডিএফ

contents ৯২ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ মেহ্‌মানদারী সংক্রান্ত মুনকার পুরুষ মেহমানদের বসিবার জন্য রেশমী চাদর বিছানো হারাম। অনুরূপভাবে সোনা-রূপার পাত্রে আগর-লোবান বা অন্য কোন খুশবু জ্বালানো, সোনা-রূপার পাত্রে গোলাবের পানি ছিটানো, অনুরূপ পাত্রে পানি পান করা ইত্যাদি সবই মুনকার । জীব-যন্তুর ছবি সম্বলিত পর্দা ঝুলানো হারাম । মেহমানদারীর মজলিসে গান-বাজনার আয়োজন করা মুনকার ৷ সুতরাং ইহা নিষেধ করা হইবে। অনেক সময় মৈহমানদের আগমনের পর মহিলাগণ ছাদের উপর উঠিয়া তাহাদিগকে দেখিয়া থাকে। অথচ মেহমানদের মধ্যে এমন নওজয়ানও থাকে যাহাদের পক্ষ হইতে ফেৎনার আশংকা বিদ্যমান । সুতরাং ইহা নিষিদ্ধ এবং ইহাতে বাধা দেওয়া ওয়াজিব । যেই ব্যক্তি এইসব গৰ্হিত কর্মে বাধা দিতে অক্ষম, তাহার পক্ষে সেই মজলিসে বসা জায়েজ নহে। কম্বল, স্থাপিত আসন, তাকিয়া ও বিভিন্ন পাত্রে যেই নকশা ও দৃশ্য অঙ্কিত থাকে, এগুলি নাজায়েজ নহে । তবে কোন পাত্র যদি প্রাণীর আকৃতিতে বানানো হয়, যেমন গোলাবজল ছিটাইবার পাত্রটির শীর্ষভাগ হয়ত পাখীর মাথার আকৃতিতে বানানো হইল- তবে তাহা হারাম এবং এইসব পাত্র ভাঙ্গিয়া ফেলিতে হইবে । রূপার ক্ষুদ্র সুরমাদানী ব্যবহার করা যাইবে কিনা এই বিষয়ে মতভেদ রহিয়াছে। হযরত আহমাদ ইবনে হাম্বল (রহঃ) একবার রূপার সুরমাদানী দেখিয়া মজলিস হইতে উঠিয়া গিয়াছিলেন। দাওয়াতের মজলিসের যঘন্য মুনকার সমূহের মধ্যে হইল- পরিবেশিত আহার হারাম হওয়া, সেই স্থানটি জবর দখলকৃত হওয়া ইত্যাদি । খাবার মজলিসে যদি কেহ শরাব পান করিতে থাকে, তবে তাহার নিকট বসিয়া খানা খাওয়া উচিত নহে । কেননা, যেই মজলিসে শরাব পান হইতে থাকে, সেই মজলিসে যাওয়া জায়েজ নহে। এখানে যদিও সে নিজে শরাব পান করিতেছে না, কিন্তু ফাসেক যখন কোন গোনাহ করিতে থাকে, তখন তাহার নিকট বসা জায়েজ নহে। অবশ্য ইহাতে মতভেদ রহিয়াছে যে, ফাসেক গোনাহের কাজ শেষ করিবার পর তাহার নিকট বসা যাইবে কি-না । | দাওয়াতের মজলিসে যদি কেহ রেশমী পোশাক বা স্বর্ণের আংটি পরিয়া আসে তবে বিনা প্রয়োজনে তাহার নিকট বসা ঠিক নহে। কেননা, সে ফাসেক। কোন নাবালেগ ছেলে রেশমী পোশাক পরিয়া আসিলে কি করা হইবে, এই বিষয়ে মতভেদ আছে। তবে সঠিক মত ইহাই যে, বালকটি যদি সমঝদার হয়, তবে তাহার পোশাক খুলিয়া ফেলিতে হইবে । নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।